• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২৩
logo

পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন

আমার শহর ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২৩
Photo

ওয়েম্বলিতে প্রথমবার খেলতে নেমেই দ্বিতীয় মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দিয়েছিলেন লামিন ইয়ামাল। তবে প্রথমার্ধেই চার মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে ফিরে এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির পর হ্যারি কেইনের পেনাল্টি মিসের সুযোগ কাজে লাগিয়ে দুই বদলি খেলোয়াড়ের গোলে জয় নিশ্চিত করে স্পেন। গতকাল শনিবার রাতে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারায় বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অপরাজেয় যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের শুরুতেই ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেইহির ভুল কাজে লাগান ইয়ামাল। বল কেড়ে নিয়ে বক্সে ঢ়ুকে গোলরক্ষককে পরাস্ত করে মাত্র দ্বিতীয় মিনিটেই স্পেনকে এগিয়ে দেন বার্সেলোনার এই তরুণ তারকা। তবে ৩৬তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। এর চার মিনিট পর মার্ক কুকুরেইয়ার ভুলে হ্যারি কেইনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় ইংল্যান্ড। কিন্তু কেইনের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ৫৫তম মিনিটে মাঠে নামা অ্যালেক্স বায়েনা চার মিনিট পরই গোল করে স্পেনকে সমতায় ফেরান। ৭৪তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের গোলে এগিয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। ম্যাচে দুই দলই আক্রমণে ছিল কাছাকাছি অবস্থানে। স্পেনের ১৫ শটের পাঁচটি লক্ষ্যে ছিল, আর ইংল্যান্ডের ১৩ শটের মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। এই জয়ে স্পেনের অপরাজিত ধারাবাহিকতা আরও দীর্ঘ হলো। প্রতিযোগিতামূলক ফুটবলে দলটির সর্বশেষ হার ছিল ২০২৩ সালের মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন

২

১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট

৩

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়াল ব্রাজিল

৪

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

৫

আসিয়ান কাপে পয়েন্টের লক্ষ্যে জামালরা

সম্পর্কিত

১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট

১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট

৭ ঘণ্টা আগে
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়াল ব্রাজিল

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়াল ব্রাজিল

২ দিন আগে

৪ দিন আগে