• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৩: ২০
logo

রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৩: ২০
Photo

ক্যারিয়ারের এক হাজারতম গোলের মাইলফলকের আরও এক ধাপ কাছে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানা রোনালদো। তবে পেনাল্টি ব্যর্থতার রাতে সৌদি প্রো লিগের প্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে ৩-১ গোলে হেরে গেছে তার দল আল নাসর। ম্যাচের শুরুতেই পর্তুগিজ মহাতারকা দলকে এগিয়ে দিলেও পরে পেনাল্টি মিস করেন। এরপরই ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় স্বাগতিক আল আহলি।

গতকাল শুক্রবার আল আহলির মাঠে প্রথমার্ধের ১৫ মিনিটেই দারুণ এক ভলিতে আল নাসরকে এগিয়ে দেন ৪১ বছর বয়সী রোনালদো। জোয়াও ফেলিক্সের পাস থেকে দূরের কোনা দিয়ে বল জালে জড়ান তিনি। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি তার ১০ম গোল।

ম্যাচের পঞ্চদশ মিনিটেই আল নাসরকে এগিয়ে নিয়েছিলেন রোনালদো। জোয়াও ফেলিক্সের পাস থেকে দারুণ এক ভলিতে বল দূরের পোস্ট দিয়ে জালে জড়ান এই পর্তুগিজ মহাতারকা।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটি তার দশম গোল, আর সব মিলিয়ে ক্যারিয়ারের ৯৮৬তম।

অবশ্য এর চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। বক্সের ভেতর নাওয়াফ আল-বুশাইল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। কিন্তু রোনালদোর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে নেওয়া দুটি পেনাল্টিতেই ব্যর্থ হলেন রোনালদো। সৌদি প্রো লিগে এই প্রথম টানা দুটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক গোলে আল আহলিকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্যালেনো। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে জাল খুঁজে নেন তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। পেনাল্টি থেকে গোল করে আল আহলিকে এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার আইভান টনি; চলতি মৌসুমে এটি তার চতুর্দশ গোল। এর চার মিনিট পরই ব্রাজিলিয়ান ডিফেন্ডার রজার ইবানেজ জালের দেখা পেলে ৩-১ গোলের জয় নিশ্চিত হয় আল আহলির।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর

২

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার জোয়ান গার্সিয়া

৩

এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড

৪

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

৫

পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের দশম শিরোপা জয়

সম্পর্কিত

২ দিন আগে
এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড

এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড

৩ দিন আগে
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

৪ দিন আগে