• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

প্লে-অফের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারল মেসির ইন্টার মায়ামি

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১২: ৩৫
logo

Photo

লিওনেল মেসির হাতে ম্যাচ শুরুর আগে উঠেছিল গোল্ডেন বুটের পুরস্কার। কিন্তু ঘরের মাঠে নামার পর সেই আনন্দ আর ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের প্লে অফের প্রথম ম্যাচেই হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এই হারে বেস্ট-অব-থ্রি সিরিজের শুরুতেই পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে দ্রুত বিদায়ের শঙ্কায় পড়েছে মায়ামি।

আজ রোববার সকালে মায়ামির নিউ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নিজেদের ছন্দ খুঁজে পায়নি স্বাগতিকরা। ম্যাচের নবম মিনিটেই গোল হজম করে তারা। বক্সের মধ্যে ফাউল করায় মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট-কিক থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দেন গোনসালো তাপিয়া।

প্রথম গোলের ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টা করছিল মায়ামি। কিন্তু ৩৬ মিনিটে সেই চেষ্টায় বড় বাধা হয়ে আসে লাল কার্ড। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ডিফেন্ডার গনসালো লুহান। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় মেসিদের।

প্রথমার্ধের যোগ করা সময়ে রেফারির সঙ্গে অসন্তোষ প্রকাশ করে হলুদ কার্ড দেখেন মায়ামির অধিনায়ক মেসিও। এদিকে আক্রমণভাগে প্রত্যাশিত অবদান রাখতে না পারায় বিরতির আগেই অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজকে তুলে নেন কোচ।

দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাবরুন। এর ছয় মিনিট পর সেন্ট ক্লেয়ারের পাশ দিয়ে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তাপিয়া। তাতে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় কলম্বাসের।

বেস্ট-অব-থ্রি ফরম্যাটের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কলম্বাস ক্রু। শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রাখতে হলে আগামী শুক্রবার (স্থানীয় সময়) কলম্বাসের মাঠ স্কটসমিরাকল-গ্রো ফিল্ডে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে ইন্টার মায়ামিকে জিততেই হবে। ওই ম্যাচে হারলেই প্লে-অফ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে মেসিদের। আর মায়ামি জিতলে আগামী ২ ডিসেম্বর তাদের ঘরের মাঠে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

ম্যাচ শুরুর আগে মায়ামির সহমালিক হোর্হে মাস মেসির হাতে ২০২৬ মৌসুমের গোল্ডেন বুট তুলে দেন। নিয়মিত মৌসুমে ২৬ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হন মেসি। সঙ্গে ছিল ১৭টি অ্যাসিস্ট। টানা দুই মৌসুম গোল্ডেন বুট জেতা প্রথম খেলোয়াড়ও তিনি। এমএলএসে একাধিকবার এই পুরস্কার জেতা ষষ্ঠ খেলোয়াড় মেসি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

প্লে-অফের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারল মেসির ইন্টার মায়ামি

২

রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর

৩

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার জোয়ান গার্সিয়া

৪

এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড

৫

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

সম্পর্কিত

রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর

রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর

২ দিন আগে
বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার জোয়ান গার্সিয়া

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার জোয়ান গার্সিয়া

৩ দিন আগে
এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড

এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড

৪ দিন আগে
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

৫ দিন আগে