ব্রাজিলের বিপক্ষে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো!

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

বিশ্বকাপে যেন গোলের ঝুড়ি নিয়ে বসেছেন হালান্ড। গ্রুপ পর্বের দুই ম্যাচে দুই গোল করে চার গোল করেছেন। নকআউট রাউন্ডের ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষেও জয়সূচক গোলটি এসেছে তার পা থেকে। তিন ম্যাচে পাঁচ গোল করেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। টানা ১৩ ম্যাচ গোল করা হালান্ডকে আটকানোর পথ খুঁজছে ব্রাজিল।

কেননা, শেষ ষোলোতে তারাই খেলবে নরওয়ের বিপক্ষে। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিল ও নরওয়ের মুখোমুখি লড়াইকে ঘিরে উত্তেজনা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, এমনকি ফুটবলারদের মধ্যেও। জাতীয় দলের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো, যিনি গুরুতর হাঁটুর চোটের কারণে খেলতে পারছেন না। সামাজিক মাধ্যমে নরওয়ের তারকা আরলিং হালান্ডকে উদ্দেশ্য করে মজার একটি মন্তব্য করেছেন।

নরওয়ের শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর উদযাপন করতে হালান্ড একটি ছবি পোস্ট করেন। ছবিতে তাকে ভাইকিংদের ঐতিহ্যবাহী হেলমেট পরে দেখা যায়। ক্যাপশনে তিনি নরওয়ের জাতীয় পতাকার ইমোজি ও একটি হৃদয়ের ইমোজি ব্যবহার করেন। সেই পোস্টের মন্তব্যে রদ্রিগো লিখেছেন, ‘তুমি অনেক পরিশ্রম করেছ... রোববার একটু বিশ্রাম নাও।’ ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের মন্তব্যটিতে ১৪ হাজারের বেশি লাইক পড়ে।

মন্তব্যগুলোর বেশিরভাগই ছিল ব্রাজিলের সমর্থকদের, যারা জাতীয় দলের প্রতি সমর্থন জানিয়ে রদ্রিগোর কথার সঙ্গে একমত প্রকাশ করেন। বিশ্বকাপে নিজের ক্যারিয়ারে তিন ম্যাচে হালান্ড ইতোমধ্যেই পাঁচটি গোল করেছেন। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার নরওয়েকে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জয় এনে দিয়ে ইতিহাস গড়েছেন। এখন তার লক্ষ্য নর্ডিক দেশটিকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান উপহার দেওয়া।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত