• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

ব্রাজিলের হয়ে আর খেলবেন কি না, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৭: ৩৯
logo

Photo

ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

গতকাল মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কথা বলেন নেইমার। সেখানেই তিনি জানান, ব্রাজিলের জার্সিতে তার পথচলার ইতি ঘটেছে।

জাতীয় দলকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে নেইমার বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। এখানে আমি ইতিহাস গড়েছি, অসংখ্য স্মরণীয় মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি। তবে এখন আর চালিয়ে যেতে চাই না।”

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেও বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল তার।

শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার পর নেইমার ব্রাজিলের গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’  

জাতীয় দল থেকে অবসরের পর নেইমারের সম্পূর্ণ মনোযোগ এখন ক্লাব ফুটবলে। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস, যেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ ইকুয়েডরের মাকারা।

এদিকে সম্প্রতি তরুণ সতীর্থদের অপমান করার যে গুঞ্জন উঠেছিল, তা দৃঢ়ভাবে উড়িয়ে দিয়েছেন নেইমার। তিনি জানান, ম্যাচ শেষে অধিনায়ক হিসেবে দলের পারফরম্যান্স নিয়ে কেবল গঠনমূলক কথা বলেছেন, যা নিয়ে সংবাদমাধ্যমে মনগড়া খবর ছড়ানো হয়েছে।

সূত্র: গোল ডট কম

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাজিলের হয়ে আর খেলবেন কি না, চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

২

ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান

৩

আজ আনুষ্ঠানিক ভাবে ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

৪

জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের

৫

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি

সম্পর্কিত

ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান

ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান

১ দিন আগে
আজ আনুষ্ঠানিক ভাবে ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

আজ আনুষ্ঠানিক ভাবে ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

২ দিন আগে
জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের

জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের

৪ দিন আগে

৫ দিন আগে