• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

মেসির চার গোল, ৭-১ ব্যবধানে জয় ইন্টার মায়ামির

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১১: ৪৮
logo

Photo

মেজর লিগ সকারে (এমএলএস) আজ রোববার ভোরটা যেন লিওনেল মেসিময়। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির চার গোলের নৈপুণ্যে ন্যু স্টেডিয়ামে সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। এই জয়ে টানা পাঁচ ম্যাচের জয়খরা কাটল বর্তমান চ্যাম্পিয়নদের। সেই সঙ্গে টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকার অপ্রত্যাশিত রেকর্ড স্পর্শ করতে হয়নি মেসিকে।

বিশ্বকাপের পর মাঠে ফেরার পর থেকেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল মায়ামি। আগের পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল তারা। তবে আজ মন্ট্রিয়েলের বিপক্ষে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে মায়ামি।

দলের হয়ে প্রথম গোল করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। এই জয়ের মধ্য দিয়ে টানা হতাশাজনক পারফরম্যান্সের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল মায়ামি।

ম্যাচের ১৯ মিনিটে রদ্রিগো দে পলের সহায়তায় ইন্টার মায়ামিকে এগিয়ে দেন কাসেমিরো। গোলটি ছিল মায়ামির জার্সিতে তার প্রথম গোল। তবে ৩৬ মিনিটে ফ্যাবিয়ান হারবার্স গোল করে মন্ট্রিয়লকে সমতায় ফেরান।

বিরতির আগে আবারও এগিয়ে যায় মায়ামি। ৪০তম মিনিটে মেসির নিচু ও বাঁকানো ফ্রি-কিক মন্ট্রিয়াল গোলকিপারকে বিভ্রান্ত করে সরাসরি জালে গিয়ে পড়ে। ফলে ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের পর আক্রমণ আরও বাড়ায় মায়ামি। ম্যাচের ৫২তম মিনিটে তার ফলও পায় তারা। বল নিয়ে একাধিক ডিফেন্ডারের মাঝ দিয়ে দুর্দান্তভাবে এগিয়ে গিয়ে নিচু শটে বল জালে পাঠান মেসি।

মায়ামির চতুর্থ গোলেও ছিল মেসির বড় অবদান। দুর্দান্ত এক উঁচু পাসে সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজকে গোলের সুযোগ তৈরি করে দেন তিনি। সুয়ারেজও সুযোগটি কাজে লাগিয়ে ব্যবধান ৪-১ করেন।

এরপর ৮৩তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। রদ্রিগো দে পলের পাস ধরে এগিয়ে আসা গোলকিপার গিলিয়েরের ওপর দিয়ে দারুণ চিপে বল জালে পাঠান ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন।

৮৯তম মিনিটে তরুণ বদলি অ্যালেক্স শ মায়ামির হয়ে ষষ্ঠ গোল করেন। বক্সের বাইরে থেকে তার নিচু শট ঠেকাতে পারেননি মন্ট্রিয়াল গোলকিপার।

তবে সেখানেই থামেননি মেসি। যোগ করা সময়ের শেষ দিকে বক্সের কিনারা থেকে ফ্রি-কিকে নিজের চতুর্থ গোলটি করেন আর্জেন্টাইন তারকা। তাতেই ৭-১ গোলের বড় জয় নিশ্চিত হয় মায়ামির।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ২২ ম্যাচে ৪১ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে মায়ামি।

পরের ম্যাচে আগামী রোববার ভোরে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে তারা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মেসির চার গোল, ৭-১ ব্যবধানে জয় ইন্টার মায়ামির

২

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

৩

রদ্রির অভিষেক ম্যাচে বিলবাওকে হারাল বার্সেলোনা

৪

মার্টিনেজকে দলে ভেড়াতে চায় চেলসি

৫

এমবাপের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের জয়

সম্পর্কিত

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

৩ দিন আগে
রদ্রির অভিষেক ম্যাচে বিলবাওকে হারাল বার্সেলোনা

রদ্রির অভিষেক ম্যাচে বিলবাওকে হারাল বার্সেলোনা

৩ দিন আগে
মার্টিনেজকে দলে ভেড়াতে চায় চেলসি

মার্টিনেজকে দলে ভেড়াতে চায় চেলসি

৪ দিন আগে