টানা বৃষ্টির পর ফের শুরু খেলা, বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে হানা দেয় বৃষ্টি। টানা বৃষ্টির পর আবারও খেলা মাঠে গড়িয়েছে। তবে কমেছে ম্যাচের দৈর্ঘ্য। জয়ের জন্য ৩২ ওভারে ২৪৩ রান করতে হবে বাংলাদেশকে। অর্থাৎ, বাকি ২৫.৩ ওভারে লিটন-হৃদয়দের ২১৬ রান করতে হবে।

নতুন করে খেলার ওভার-লক্ষ্য এবং পাওয়ার প্লেসহ কিছু নিয়মেও পরিবর্তন এসেছে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ১-৭ ওভার প্রথম পাওয়ার প্লে, ৮-২৬ ওভার দ্বিতীয় পাওয়ার প্লে এবং ২৭-৩২ ওভার তৃতীয় পাওয়ার প্লে হিসেবে গণ্য হবে।

এ ছাড়া মূল ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারতেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের দু’জন বোলার সর্বোচ্চ ৭ ওভার এবং তিন বোলার সর্বোচ্চ ৬ ওভার বল করতে পারবেন।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান তোলে। ক্রিজে অপরাজিত রয়েছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। এর আগে সাইফ হাসান ১২, তানজিদ হাসান তামিম ১ ও নাজমুল হোসেন শান্ত শূন্য রানে আউট হন।

বৃষ্টির পর দুর্দান্ত ব্যাট করতে থাকেন লিটন। তবে মাজ সাদাকাতের বলে আউট হন তিনি। ৩৩ বলে ৪১ রান করেছেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত