ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেল বাংলাদেশ

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

নেপালকে হারিয়ে ফাইনালে নাম লিখিয়ে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশের মেয়েরা।

গতকাল বুধবার রাতে হওয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ভুটান। গত দুটি টুর্নামেন্টের ফাইনালে উঠতে না পারা ভারতই ছিল রাতের সেমিফাইনালের ফেবারিট দল। জিতে ফাইনালে উঠলেও ভারতকে কঠিন পরীক্ষায় ফেলেছিল ভুটানের মেয়েরা। সিংহভাগ সময় বল দখলের রেখেও গোলের জন্য ভারতকে অপেক্ষা করতে হয়েছে ৫৭ মিনিট। কাক্সিক্ষত গোলে ফাইনালে উঠে ভারত শিরোপা উদ্ধারের মিশনে দুর্দান্তভাবেই টিকে রইলো।

২০১৬ সালে শিলিগুড়িতে হওয়া টুর্নামেন্টের ফাইনাল হয়েছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে। বাংলাদেশ হেরেছিল ৩-১ গোলে। ১০ বছর পর আবার যখন দুই দল ফাইনালে মুখোমুখি হচ্ছে তখন বাংলাদেশ সেই বাংলাদেশ নেই। বাংলাদেশ সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন। দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে বাংলাদেশের মেয়েদের পা পড়েছে এশিয়ান মঞ্চে। আজ শুক্রবার ফাইনাল। এই ফাইনাল বাংলাদেশের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।

আর ভারতের সুযোগ শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের। ভারত জিতলে ষষ্ঠবার ট্রফি যাবে তাদের ঘরে। বাংলাদেশ জিতলে হবে তিনবার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত