আমার শহর স্পোর্টস ডেস্ক

২৩ বছরের অপেক্ষা। ২০০৩ সালের পর আর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। ঘরের মাঠে এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ দীর্ঘ বিরতির পর দেশে ফিরেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর। শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশও। তবে স্বপ্নপূরণের প্রথম ধাপে বাধা ভুটান।
আজ বৃহস্পতিবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে সেই লক্ষ্যেই মাঠে নামবে স্বাগতিকরা। দলের অন্যতম তারকা হামজা চৌধুরীকে প্রথম ম্যাচে পাওয়া যাচ্ছে না।। সাফের উদ্বোধনী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসের কথা শুনিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ টমাস ডুলি। তার বিশ্বাস, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও দলীয় প্রচেষ্টা থাকলে এবার শিরোপা জেতা সম্ভব। তবে সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে মাঠের পারফরম্যান্সের বিকল্প নেই বলেও মনে করেন তিনি।
ডুলি বলেছেন, 'গত ২৩ বছরে হয়তো চাপটা এখনকার চেয়েও বেশি ছিল। আমরা এখন প্রস্তুতি নিচ্ছি এবং বিশ্বাস করি ভালো করতে পারব। আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা খেলতে পারি, লড়াই করতে পারি এবং শিরোপা জিভতে পারি। এই টুর্নামেন্টে আমাদের চ্যাম্পিয়ন হওয়াটা বাস্তবসম্মত লক্ষ্য।' ২০০৩ সালে সর্বশেষ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। আট বছর পর আবারও বাংলাদেশে ফিরেছে এই প্রতিযোগিতা। স্বাগতিক হওয়ায় প্রত্যাশার চাপও বেশি।
তবে ডুলি মনে করেন, এখন আর নিজেদের আন্ডারডগ ভাবার সুযোগ নেই। বরং নিজেদের সামর্থ্য প্রমাণের সময় এসেছে। বাংলাদেশ কোচের ভাষায়, 'আমরা আর নিজেদের আন্ডারডগ বলতে পারি না। এখন আমাদের প্রমাণ করতে হবে, আমরা এই পর্যায়ের দল এবং শিরোপা জিততে চাই। সমর্থকদের জন্য, দলের জন্য এবং দেশের মানুষের জন্য আমরা ট্রফি জিততে চাই।
তবে শুধু আত্মবিশ্বাস থাকলেই হবে না, মাঠে কাজ করে দেখাতে হবে।' ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বৃহস্পতিবার সাফ অভিযান শুরু করবে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার পাশাপাশি সমর্থকদের ভালো ফুটবল উপহার দিতে নতুন অধিনায়ক তার বর্মন। তার মতো টুর্নামেন্টের শুরুটা ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ।