• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

পাকিস্তান সীমান্তে পৃথক দুটি বোমা হামলা নিহত ৭

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৯: ১৯
logo

Photo

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাহাড়ি এলাকার রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

আজ শনিবার আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলায় পৃথক দুটি বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। ওই এলাকাটি আফগানিস্তান সীমান্তবর্তী উত্তেজনাপূর্ণ অঞ্চল উত্তর ওয়াজিরিস্তান-এর কাছাকাছি অবস্থিত।

স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। জেলা পুলিশ প্রধান ইয়াসির আফ্রিদি জানান, রাস্তার পাশে পুতে রাখা বোমার প্রথম বিস্ফোরণে একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্যবস্তু হয়। এতে পাঁচজন নিহত এবং তিনজন আহত হন।

পুলিশের তথ্য মতে, ঘটনাটি ঘটেছে মারকা বেরা এবং আশপাশের এলাকায়। প্রথম বিস্ফোরণে একটি যাত্রীবাহী ডাটসান গাড়িতে থাকা পাঁচজন নিহত হন। প্রথম বিস্ফোরণের আহতদের হাসপাতালে নেওয়ার সময় প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে আরও দুইজন নিহত হন।

পুলিশের বিবৃতিতে বলা হয়, দুটি ঘটনাই রিমোট-কন্ট্রোলড বিস্ফোরণ এবং এগুলোকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। রেসকিউ ১১২২-এর উদ্ধারকর্মীরা আহতদের স্থানীয় হাসপাতাল ও ডোমেল গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে, কারণ আরও বিস্ফোরক থাকার আশঙ্কা করা হচ্ছে। স¤প্রতি বান্নু জেলায় সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, এ অঞ্চলে সা¤প্রতিক মাসগুলোতে পুলিশের ওপর হামলা, অবকাঠামোতে বিস্ফোরণ এবং বন্দুকযুদ্ধের ঘটনা বেড়েছে।

এদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, সন্ত্রাসীরা পাকিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে চাইছে; তবে রাষ্ট্র তাদের পরাজিত করবে। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

পাকিস্তান সীমান্তে পৃথক দুটি বোমা হামলা নিহত ৭

২

পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান: মোজতবা খামেনি

৩

পারস্পরিক আস্থা পুনর্গঠন করতে হবে সবার আগে, সৌদি আরব

৪

ফিলিস্তিনের দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের

৫

বিশ্বব্যাংক ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে আর্জেন্টিনাকে

সম্পর্কিত

১ দিন আগে
পারস্পরিক আস্থা পুনর্গঠন করতে হবে সবার আগে, সৌদি আরব

পারস্পরিক আস্থা পুনর্গঠন করতে হবে সবার আগে, সৌদি আরব

২ দিন আগে
ফিলিস্তিনের দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের

ফিলিস্তিনের দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের

৩ দিন আগে