• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৯: ৩১
logo

Photo

নেপালের মধ্যাঞ্চলীয় গোরখা জেলায় আকস্মিক বন্যায় আনুমানিক ৩৫ থেকে ৪০টি বাড়ি ভেসে গেছে। আজ রোববার ভোরে বুধি গণ্ডকি নদীতে আকস্মিক বন্যার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বাড়িঘর, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্পের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আনাদোলু এজেন্সির।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, বন্যায় চুমনুব্রি ও ধারচে গ্রামীণ পৌরসভা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি জনবসতি প্লাবিত হয়েছে। নদীর পানি বাড়তে থাকায় আরও অনেক বাড়িঘর ঝুঁকির মুখে রয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানান, বন্যার পানিতে চুমনুব্রি-৩ এলাকার ন্যকচেট ও ফিলিম বাজারের মধ্যে সংযোগকারী সেতুটিও ভেসে গেছে।

পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এগুলোর মাধ্যমে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সদস্যরাও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন।

গোরখা জেলার প্রধান কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, সিউরিবাস এলাকার ওপরের দিকে ভূমিধসের ঘটনা ঘটেছিল। তবে বন্যার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানতে তদন্ত চলছে।

এদিকে, নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের সতর্ক করতে মাইকিং করছে কর্তৃপক্ষ। তাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

নদীর পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং সম্ভাব্য প্রাণহানি এড়াতে জরুরি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

২

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

৩

বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

৪

এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

৫

ইরানে বাড়ছে বয়স্কদের সংখ্যা

সম্পর্কিত

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

১ দিন আগে
বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

৪ দিন আগে
এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

৭ দিন আগে
ইরানে বাড়ছে বয়স্কদের সংখ্যা

ইরানে বাড়ছে বয়স্কদের সংখ্যা

৮ দিন আগে