আমার শহর ডেস্ক

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং মাই প্রদেশের টাইগার কিংডম চিড়িয়াখানায় প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাবে অন্তত ৭২টি বন্দি বাঘ মারা গেছে। পর্যটকদের জন্য উন্মুক্ত দুইটি বন্যপ্রাণী পার্কে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আঞ্চলিক দপ্তরের তথ্য অনুযায়ী, ৮ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে বাঘগুলো মারা যায়। প্রাথমিক পরীক্ষায় জানা যায়, মৃত বাঘগুলো ফেলাইন পারভোভাইরাসে আক্রান্ত ছিল। ভাইরাসটি ফেলাইন প্যানলিউকোপেনিয়া নামেও পরিচিত। দ্য ব্যাংকক পোস্ট এ খবর জানায়।
চিয়াং মাই প্রাদেশিক প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি দল জানিয়েছে, ময়নাতদন্তে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হয়েছে। এছাড়া নমুনা পরীক্ষায় ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস (সিডিভি) এবং মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়ার সংক্রমণও ধরা পড়েছে।
থাইল্যান্ডের প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের মহাপরিচালক সোমচুয়ান রাতানামুংকলানন বলেন, বাঘের চিকিৎসা করা গৃহপালিত প্রাণীর তুলনায় অনেক জটিল। লক্ষণ ধরা পড়ার আগেই অনেক সময় রোগ মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়।
সোমচুয়ান আরও জানান, বন্দি বাঘদের মধ্যে আত্মীয়প্রজননের কারণে রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে থাকতে পারে, যা সংক্রমণ দ্রুত ছড়াতে সহায়তা করেছে।
পরিস্থিতি সামাল দিতে বন্যপ্রাণী পার্ক সাময়িকভাবে ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। খাঁচা ও সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজ চলছে। জীবিত বাঘগুলোকে কোয়ারেন্টাইন ও পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সুস্থ বাঘদের টিকা দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য ন্যাশনাল থাইল্যান্ড।