• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

‘চৌরঙ্গী’র শংকর আর নেই

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৫৫
logo

‘চৌরঙ্গী’র শংকর আর নেই

আমার শহর ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৫৫
Photo

প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় মারা গেছেন। তিনি শংকর নামেই বেশি পরিচিত ছিলেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে কলকাতার বেসরকারি পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

শংকরের জন্ম অবিভক্ত যশোর জেলার বনগ্রামে বা বনগাঁয় ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর। বাবা হরিপদ মুখোপাধ্যায় ছিলেন একজন নামী আইনজীবী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই শংকরের পরিবার এসেছিল কলকাতায়। তাঁর শৈশব কেটেছে কলকাতার পাশের হাওড়ায়।

প্রখ্যাত এই সাহিত্যিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আক্রান্ত হয়েছিলেন ব্রেন টিউমারে। গত ডিসেম্বর মাসে বাড়িতে পড়ে গিয়ে কোমরে চোট পেয়ে হাড় ভেঙে যায়। এরপর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু দিন ১৫ আগে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে নেওয়া হয় কলকাতার পিয়ারলেস হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে শেষবিদায় নেন তিনি।

শংকরের কালজয়ী উপন্যাসের মধ্যে উল্লেখযোগ হলো চৌরঙ্গী, সীমাবদ্ধ, জনঅরণ্য, কত অজানারে, চরণ ছুঁয়ে যাই, বিবেকানন্দ, অচেনা অজানা, দ্বিতীয় পুরুষ, মণিহার, পিকলুর কলকাতা ভ্রমণ ইত্যাদি। চৌরঙ্গী, সীমাবদ্ধ ও জনঅরণ্য নিয়ে চলচ্চিত্র হয়েছে। তিনি কলকাতার শেরিফ ছিলেন। করেছেন সরকারি চাকরিও।

শংকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলকাতার শিল্প-সাহিত্য ও সংস্কৃতি জগতে।

মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ কলকাতার কবি-সাহিত্যিক থেকে বিশিষ্টজনেরা।

মমতা তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘প্রখ্যাত সাহিত্যিক শংকরের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আজ বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। চৌরঙ্গী থেকে কত অজানারে, সীমাবদ্ধ থেকে জনঅরণ্য, তাঁর কালজয়ী সৃষ্টিগুলো প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তাঁর লেখনীর মধ্যে উঠে এসেছে সাধারণ মানুষের জীবন-সংগ্রামের নানা কথা।’

মৃত্যুর আগে শংকর শেষ ইচ্ছার কথা জানিয়ে গিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর মরদেহ নিয়ে যেন কোনো শোক মিছিল না হয়, সেটি ছিল তাঁর ইচ্ছা। হাসপাতাল থেকে তাঁর মরদেহ যেন সোজা কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়, সে ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।

শংকর থাকতেন কলকাতার বালিগঞ্জের বন্ডেল রোডে। শংকরের স্ত্রী অনেক আগেই প্রয়াত হয়েছেন। এ দম্পতির দুই মেয়ে আছে, দুজনই বিদেশে থাকেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

‘চৌরঙ্গী’র শংকর আর নেই

২

ইরানের ওপর চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে যাবে আরেকটি মার্কিন রণতরী

৩

এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা

৪

মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু

৫

ইমরান খান-বুশরা বিবির কারাদণ্ডে আরও ১৭ বছর

সম্পর্কিত

৫ দিন আগে
এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা

এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা

৮ দিন আগে
মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু

মেটা-ইউটিউবের বিরুদ্ধে ঐতিহাসিক মামলার বিচার শুরু

১০ দিন আগে

১২ দিন আগে