ভেনেজুয়েলায় ভয়াঁবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
Thumbnail image

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় দেশটির ওপর দিয়ে পরপর দুটি শক্তিশালী ভূকম্পন বয়ে যায়। এর ফলে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে শত শত ঘরবাড়ি ও অবকাঠামো ভেঙে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথম ৭.২ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। এর ঠিক ৪০ সেকেন্ড পরেই দেশটিতে আঘাত হানে ৭.৫ মাত্রার দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প। প্রাথমিক অবস্থায় ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করেছিল যে, এই বিপর্যয়ে মৃতের সংখ্যা ১ লাখ ছুঁয়ে যেতে পারে। তবে পরবর্তীতে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ পরিস্থিতি জানিয়ে ১৬৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

চলমান ভয়াবহ পরিস্থিতির কারণে তিনি ইতিমধ্যেই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জিওলোকেশন করা বেশ কিছু ভিডিওতে ভেনেজুয়েলাজুড়ে ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মার-সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

একটি ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের ঢালে থাকা বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। এদিকে ভূমিকম্পের পরপরই আতঙ্কিত বাসিন্দারা তাদের পরিবার-পরিজন ও গৃহপালিত প্রাণী নিয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। পরবর্তী শক্তিশালী ভূকম্পনের (আফটারশক) আশঙ্কায় চরম আতঙ্কের মধ্যে সাধারণ মানুষ পুরো রাতটি খোলা আকাশের নিচেই কাটিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত