• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

মোদির আমন্ত্রণে ভারত সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২: ৩৩
logo

Photo

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডিসেম্বরে ৪ ও ৫ তারিখ এই সফর অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে একথা নিশ্চিত করে ক্রেমলিন। খবর বার্তা সংস্থা এএফপির। বিবৃতিতে বলা হয়েছে, এই দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ‘সব দিক’ নিয়ে আলোচনা করবেন। বিভিন্ন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও কথা বলবেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে ভারত মস্কো থেকে ছাড় মূল্যে তেল কেনা অব্যাহত রাখায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়েছে। গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্কও আরোপ করেন। ফলে সম্প্রতি রাশিয়া থেকে তেল না কেনার ঘোষণা দেয় ভারতীয় তেল আমদানিকারণ প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে এই সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভ্লাদিমির পুতিন এই সফরে ২৩তম ইন্দো-রুশ বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ইউক্রেন যুদ্ধের পর এটিই পুতিনের প্রথম ভারত সফর। বিশ্লেষকদের মতে, এই সফর আঞ্চলিক এবং বৈশ্বিক ভূ-রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

২

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

৩

বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

৪

এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

৫

ইরানে বাড়ছে বয়স্কদের সংখ্যা

সম্পর্কিত

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

২ দিন আগে
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

৩ দিন আগে
বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

৬ দিন আগে

৯ দিন আগে