• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

বাংলাদেশ নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন কাল

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ২১: ৪১
logo

Photo

২০২৪ সালের জুলাই ও আগষ্টের মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জেনেভায় ‘মানবাধিকার ফ্যাক্ট-ফাইন্ডিং’ প্রতিবেদন উপস্থাপন করবেন।

বুধবার (৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জেনেভা থেকে ইউটিউব লাইভের মাধ্যমে এ প্রতিবেদন উপস্থাপন করবেন।

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউব https://youtube.com/live/szaCueW3WLs- এ সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে দলটি সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে। বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার এবং বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ভলকার তুর্ক আশা প্রকাশ করেছেন, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি বাংলাদেশে সত্য উন্মোচন, দায়বদ্ধতা, ক্ষতিপূরণ, সুস্থতা এবং সংস্কারের ক্ষেত্রে সহায়ক হবে। এ ছাড়াও এ অবস্থা থেকে উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে।

জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে একটি বিশ্বব্যাপী সারসংক্ষেপ প্রতিবেদন উপস্থাপনকালে তিনি বলেন, ফৌজদারি অপরাধ মামলাগুলোর যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতা তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে সহিংসতায় এক ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে ‘নৃশংসভাবে দমনে’ মানবাধিকার লংঘন করেছে। দেশ এখন একটি নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য-অনুসন্ধান প্রতিবেদন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আজ পবিত্র হজ

২

পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪

৩

ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১০

৪

একদিনে রেকর্ড ২৭৪ আরোহীর এভারেস্ট জয়

৫

ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ

সম্পর্কিত

আজ পবিত্র হজ

আজ পবিত্র হজ

২ দিন আগে
পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪

পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪

৪ দিন আগে
ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১০

ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১০

৫ দিন আগে
একদিনে রেকর্ড ২৭৪ আরোহীর এভারেস্ট জয়

একদিনে রেকর্ড ২৭৪ আরোহীর এভারেস্ট জয়

৬ দিন আগে