• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

গুরুতর আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, নিহত স্ত্রী

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৯: ৫১
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৯: ৫৫
logo

গুরুতর আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, নিহত স্ত্রী

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৯: ৫১
Photo

ইসরায়েলের বিমান হামলায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

হামলায় তার স্ত্রী নিহত হয়েছেন বলেও খবরে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৮১ বছর বয়সি খারাজি গত বুধবারের ওই হামলায় আহত হন। তবে হামলাটি সরাসরি তাকে লক্ষ্য করে চালানো হয়েছিল, নাকি আশপাশের অন্য কোনো স্থাপনায় আঘাত হানতে গিয়ে তিনি আহত হয়েছেন—তা এখনো স্পষ্ট নয়। কামাল খারাজি ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২২ সালে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খারাজি বলেছিলেন, ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, তবে তা তৈরির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ওই বক্তব্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছিল।

বর্তমান সংঘাত শুরুর পর সিএনএনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কূটনীতির আর কোনো সুযোগ দেখছি না। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি রক্ষা করেননি। আমরা দুই দফা আলোচনায় অংশ নেওয়ার সময়ই হামলার মুখে পড়েছি।’ সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭

২

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৮৯

৩

নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

৪

পাঁচ হাজার মিটার উঁচুতে হিমবাহধসে নেপালে আতকা বন্যা বলে মনে করা হচ্ছে

৫

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৫

সম্পর্কিত

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭

৯ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৮৯

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৮৯

১২ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

১৭ ঘণ্টা আগে

২ দিন আগে