• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

বিক্রির জন্য বাজারে এসেছে ‘মানব ওয়াশিং মেশিন’

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ২০: ১৪
logo

Photo

ওয়ার্ল্ড এক্সপোতে দর্শনার্থীদের বিস্মিত করার পর এবার জাপানে বিক্রির জন্য বাজারে এসেছে ‘মানব ওয়াশিং মেশিন’। নির্মাতা কোম্পানির এক মুখপাত্র আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

ব্যবহারকারীরা একটি পডের ভেতর শুয়ে ঢাকনা বন্ধ করেন, আর তারপর কাপড় ধোয়ার মেশিনের মতোই সংগীতের তালে তালে শরীর পরিষ্কার হয়ে যায়। ‘ফিউচার হিউম্যান ওয়াশিং মেশিন’ নামে পরিচিত এই যন্ত্রটির একটি প্রোটোটাইপ অক্টোবর মাসে ওসাকায় অনুষ্ঠিত ছয় মাসব্যাপী এক্সপোতে ব্যাপক দর্শক আকর্ষণ করেছিল। ওই এক্সপোতে দুই কোটি ৭০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছিল। জাপানি প্রতিষ্ঠান ‘সায়েন্স’ নির্মিত এই যন্ত্রটি আসলে ১৯৭০ সালে ওসাকায় শেষবার এক্সপো অনুষ্ঠিত হওয়ার সময় প্রদর্শিত একটি পণ্যের আধুনিক সংস্করণ।

এএফপিকে সায়েন্সের মুখপাত্র সাচিকো মাইকুরা বলেন, ‘তখন আমাদের (কোম্পানির) প্রেসিডেন্ট বয়সে মাত্র ১০ বছরের একটি ছেলে ছিলেন, সেই সময় সেই যন্ত্রটি দেখেই তিনি অনুপ্রাণিত হন।’ তিনি যোগ করেন, এই মেশিনটি ‘শুধু শরীরই নয়, আত্মাকেও পরিষ্কার করে’, পাশাপাশি এটি ব্যবহারকারীর হৃদস্পন্দন ও অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক সূচকও পর্যবেক্ষণ করে। যুক্তরাষ্ট্রের একটি রিসোর্ট কোম্পানি প্রোটোটাইপটি বাণিজ্যিকভাবে বাজারজাত করা যাবে কি না—সে বিষয়ে যোগাযোগ করার পর সায়েন্স প্রতিষ্ঠানটি এটি বাস্তব উৎপাদনে নামার সিদ্ধান্ত নেয়। মুখপাত্র জানান, ওসাকার একটি হোটেল প্রথম যন্ত্রটি কিনেছে এবং তারা হোটেল অতিথিদের জন্য এই সেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, জাপানের বড় ভোক্তা ইলেকট্রনিকস খুচরা বিক্রেতা চেইন ইয়ামাদা ডেনকিও এই যন্ত্রটির ক্রেতাদের মধ্যে রয়েছে, যারা মনে করছে এই মেশিন তাদের শোরুমে মানুষ টানতে সহায়তা করবে।

মাইকুরা বলেন, ‘এই মেশিনের আকর্ষণের একটি বড় অংশ হলো এর বিরলতা, সে কারণে আমরা মাত্র প্রায় ৫০টি ইউনিট উৎপাদনের পরিকল্পনা করেছি।

’স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এর খুচরা মূল্য হবে ছয় কোটি ইয়েন (তিন লাখ ৮৫ হাজার ডলার)।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

২

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

৩

বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

৪

এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

৫

ইরানে বাড়ছে বয়স্কদের সংখ্যা

সম্পর্কিত

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

২ দিন আগে
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

৩ দিন আগে
বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

৬ দিন আগে

৯ দিন আগে