• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ইরানের মাশহাদে হবে

শোকসভায় অংশ নেবে লক্ষাধিক মানুষ

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৬: ১১
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৬: ২১
logo

আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ইরানের মাশহাদে হবে

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৬: ১১
Photo

ইরানের নিহত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশের অন্যতম পবিত্র শহর মাশহাদে দাফনের প্রস্তুতি নিচ্ছে। খামেনির মৃত্যু ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও নিরাপত্তা প্রেক্ষাপটে তীব্র প্রভাব ফেলেছে।

সেমি-অফিশিয়াল ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, খামেনিকে দাফন করা হবে মাশহাদে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতা সমাহিত আছেন। শহরটি ইরানের দ্বিতীয় বৃহত্তম এবং শিয়া ইসলামের প্রধান ধর্মীয় কেন্দ্র, যেখানে অবস্থিত ইমাম রেজার মাজার। এটি প্রতি বছর লক্ষাধিক তীর্থযাত্রীকে আকর্ষণ করে।

প্রতিবেদনে বলা হয়, ৮৬ বছর বয়সে খামেনি গত সপ্তাহান্তে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার সময় নিহত হন। তার মৃত্যুর খবর প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ স্যোসালে ঘোষণা করেন এবং পরে ইরানি সরকারও নিশ্চিত করে।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দাফনের আগে তেহরানে বড় শোকসভা অনুষ্ঠিত হবে, তবে দাফনের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

খামেনি ৩৬ বছর ধরে ইরান নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুর ফলে দেশটির রাজনৈতিক ভারসাম্য ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ে বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, খামেনির অনুপস্থিতিতে দেশটির অভ্যন্তরীণ শক্তি ভারসাম্য বদলাতে পারে, যা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর প্রভাব ফেলবে। এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে চলমান সংঘাতেও এটি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

এদিকে দিকে ইরানের নতুন সুপ্রিম লিডার হয়েছেন মোজতবা খামেনি। তিনি খামেনির জ্যেষ্ঠ পুত্র। যদিও তিনি কখনও সরকারি পদে ছিলেন না, তবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং রাজনৈতিক নেটওয়ার্কে তার শক্তিশালী উপস্থিতি তাকে দেশটির ভবিষ্যৎ নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত করেছে। মোজতবা খামেনি ১৯৬৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সম্প্রতি কয়েকদিনের মধ্যে সংঘাত তীব্র আকার নিয়েছে এবং এতে প্রায় ৭০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এই হামলা বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে, যা পর্যটন ও বাণিজ্যকে ব্যাহত করছে।

এতে উপসাগরীয় দেশগুলোও সতর্ক অবস্থানে রয়েছে। তারা এখনো সরাসরি যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। তবে যদি পরিস্থিতি অব্যাহত থাকে, তারা ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপেও অংশ নিতে পারে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান জরুরি বৈঠকে বসে নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার অঙ্গীকার করেছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত

২

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন

৩

মধ্যপ্রাচ্যে সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

৪

আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ইরানের মাশহাদে হবে

৫

যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

সম্পর্কিত

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত

১৭ মিনিট আগে
নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন

৩৪ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

মধ্যপ্রাচ্যে সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা

২ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে