আমার শহর আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক বাহিনীতে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথমবারের মতো বহুমুখী ও বহুজাতিক একমুখী আক্রমণকারী ড্রোন টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ফ্যালকন স্ট্রাইক টাস্কফোর্স।
আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, এই ইউনিটটি সমুদ্রপথে, সমুদ্রের ওপর এবং সমুদ্রের নিচে একমুখী আক্রমণকারী ড্রোন মোতায়েন করবে।
এতে যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক অংশীদার দেশগুলোর সেনারা কাজ করবেন। এর আগে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী প্রথমবারের মতো বিশেষায়িত একমুখী আক্রমণকারী ড্রোন স্কোয়াড্রন গঠন করে। স্করপিয়ন স্ট্রাইক টাস্কফোর্স প্রতিষ্ঠার নয় মাস পর নতুন এই বাহিনী গঠন করা হয়েছে। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘আমাদের আঞ্চলিক মিত্র ও অংশীদারদের মধ্যে যে বিপুল উদ্ভাবন ঘটছে, তার পরিপ্রেক্ষিতে টাস্কফোর্স ফ্যালকন স্ট্রাইক স্করপিয়ন স্ট্রাইকের সাফল্যকে আরও প্রসারিত করবে।’
তিনি বলেন, ‘এটি আমাদের নতুন সক্ষমতাগুলোকে একত্রিত করে মোতায়েন করার সুযোগ তৈরি করবে এবং বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।’ এর আগে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে, যা হবে ‘অভূতপূর্ব’।
নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘আগামী সপ্তাহে আরও ঘোষণার জন্য অপেক্ষা করুন। কারণ আমরা কোনো দেশের ওপর অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ নিতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘এটি হবে এমন এক অর্থনৈতিক বিচ্ছিন্নতার সমন্বয়, যা বিশ্ব আগে কখনো দেখেনি। হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত থাকবে। এর ফলে ইরানের বন্দরগুলো দিয়ে কোনো কিছু প্রবেশ বা বের হতে পারবে না।’
সূত্র : আল জাজিরা