• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

ফ্রান্সে বিক্ষোভ চলাকালে ছুরি নিয়ে হামলায় নিহত ১, আহত ৩ পুলিশ

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৩৬
logo

Photo

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় নগরী মিলুজে একটি বিক্ষোভ চলাকালে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা। 

দেশটির স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে হামলার ঘটনাটি ঘটে। ওই সময় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সমর্থনে একটি বিক্ষোভ চলছিল। পুলিশ কর্মকর্তারা সেখানে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে আলজেরিয়ার ৩৭ বছর বয়সী এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এটি সন্ত্রাসী হামলা কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। খবর বিবিসির। 

যে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। তাদের একজন গলায় এবং একজন বুকে আঘাত পেয়েছেন। হামলার সময় ৬৯ বছর বয়সী পর্তুগালের এক নাগরিক বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করা হয় এবং তিনি নিহত হন।

স্থানীয় প্রসিকিউটরের দেওয়া তথ্যানুযায়ী, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন এমন তালিকায় সন্দেহভাজন হামলাকারীর নাম ছিল এবং তাকে বিতাড়নের নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ ঘটনাকে সন্দেহাতীতভাবে ইসলামপন্থি সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ম্যাক্রো বলেন, আমি আমাদের দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলের কাজ চালিয়ে যাওয়ার জন্য সরকার ও আমার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করতে চাই।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

২

লেবাননে ৬৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

৩

ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ অন্তত ১০১

৪

জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত : কর্মকর্তা, এনজিও

৫

১৫ মার্চ জাতীয় পরিষদের প্রতিনিধি নির্বাচন করবে উত্তর কোরিয়া

সম্পর্কিত

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

১৩ ঘণ্টা আগে
লেবাননে ৬৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

লেবাননে ৬৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

১৫ ঘণ্টা আগে