• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় নিহত ১৭

বাসস
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৭: ১৩
logo

Photo

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আজ সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। দীর্ঘদিন ধরে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন দক্ষিণ আফ্রিকায় নতুন করে এ সহিংসতার ঘটনা ঘটল। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হন। মাদক ব্যবসা, অবৈধ খনন কার্যক্রম এবং মিনিবাস ট্যাক্সির রুট নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাসহ বিভিন্ন কারণে এসব হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, প্রথম ঘটনায় সোমবার ভোরে রাজধানী প্রিটোরিয়ার উপকণ্ঠে একটি অনানুষ্ঠানিক বসতি থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আজ সকালে একটি ছোট ঘর থেকে গুলিবিদ্ধ অবস্থায় নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে দেশটির পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গের বাইরের একটি আধা-গ্রামীণ এলাকায়। রোববার গভীর রাতে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুলিতে ঝাঁজরা হওয়া একটি গাড়ি দেখতে পায়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘গাড়ির ভেতর থেকে আটজন পুরুষকে উদ্ধার করা হয়। তাদের শরীরে একাধিক গুলির ক্ষত ছিল। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।’

নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও এখনই কোনো ধারণা করা যাচ্ছে না বলে জানিয়েছেন কোয়াজুলু-নাটাল প্রদেশের পুলিশ মুখপাত্র কর্নেল রবার্ট নেতশিউন্ডা।

নিউজরুম আফ্রিকা টেলিভিশনকে তিনি বলেন, ‘এ ধরনের গুলির ঘটনা আমরা আগেও দেখেছি। কখনো গবাদিপশু চুরি, কখনো মাদক ব্যবসা, আবার কখনো ট্যাক্সি চলাচলের রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এসব হামলা হয়ে থাকে।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সৌদি আরবে দুর্ঘটনায় বরুড়ার যুবকের মৃত্যু

২

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় নিহত ১৭

৩

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

জাতিসংঘে বাংলাদেশ মিশনের নেতৃত্বে নবীনগরের সঞ্চিতা হক

৫

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই

সম্পর্কিত

সৌদি আরবে দুর্ঘটনায় বরুড়ার যুবকের মৃত্যু

সৌদি আরবে দুর্ঘটনায় বরুড়ার যুবকের মৃত্যু

৯ ঘণ্টা আগে
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২ দিন আগে

৩ দিন আগে