সৌদি আরবে ৯০ মিনিটে ধেয়ে গেলো ৩৭ ড্রোন

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২১: ১৮
Thumbnail image

সৌদি আরবের পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন ধেয়ে গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। সৌদি দাবি করেছে যে তারা এসব ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। তবে এসব ড্রোন ঠিক কোথা থেকে এসেছে- তা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি।

এর আগে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়েতি রয়টার্সকে বলেছিলেন, সম্প্রতি সৌদির তেল অবকাঠামোগুলোতে হামলার ঘটনায় তেহরান দায়ী নয়। তিনি দাবি করেছেন যে এসব হামলার জন্য ইরান দায়ী নয়।

আর ইরান যদি এসব হামলা চালাত, তবে তা অবশ্যই ঘোষণা দিত। তার এই দাবির পরেই সর্বশেষ দেশটির পূর্বাঞ্চলে দেড় ঘণ্টায় ৩৭টি ড্রোন ধেয়ে গেলো। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আজ সোমবার পর্যন্ত টানা ১৭ দিনে গড়ালো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এবং এই যুদ্ধ বন্ধের অধিকার একমাত্র তাদের। ইরানে হামলা শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি, বিমানবন্দর ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তেহরান হামলা চালিয়ে যাচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত