• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

তেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫: ১০
logo

Photo

ওমান উপসাগরে বিপুল পরিমাণ চোরাই ডিজেলবাহী একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড বাহিনী। ইরানের সংবাদমাধ্যম গত শুক্রবার থেকে শনিবার রাতে ওমান উপসাগরে ওই তেল ট্যাংকার আটক করেছে বলে জানিয়েছে। জাহাজটির ১৮ জন ক্রুদের সবাইকে আটকও করা হয়েছে। আটক ক্রুদের মধ্যে ইরান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ১৮ জন ক্রু সদস্য আছেন। দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একজন কর্মকর্তার বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ‘ছয় মিলিয়ন লিটার নিষিদ্ধ ডিজেল জ্বালানি বহনকারী একটি তেল ট্যাংকার ওমান সাগরের উপকূলে আটক করা হয়েছে। নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় সাগরে ভাসছিল জাহাজটি।’ ইরানি বাহিনী নিয়মিতভাবে উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনকারী জাহাজগুলো আটক করার ঘোষণা দেয়। বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে ইরানে গ্রাহক বা খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম। এই সুযোগে জ্বালানি তেল চুরি ও পাচারকারী বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্র গড়ে উঠেছে দেশটিতে। এসব চক্র সস্তায় ইরানের তেল কিনে অবৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে পাচার ও বিক্রি করে। এর আগে ইরান গত মাসে পারস্য উপসাগর থেকেও এমন একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছিল ইরানের কোস্টগার্ড বাহিনী। গত বুধবার ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ওয়াশিংটনের মতে, জাহাজের ক্যাপ্টেন ভেনেজুয়েলা এবং ইরান থেকে তেল পরিবহন করছিলেন। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস এবং হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের অভিযোগে ২০২২ সালে ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

স্পেনে ভয়াবহ দাবানল, ১২ জনের মৃত্যু

২

তেহরানে আজ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

৩

খামেনির জানাজা ও শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

৪

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

৫

খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

সম্পর্কিত

স্পেনে ভয়াবহ দাবানল, ১২ জনের মৃত্যু

স্পেনে ভয়াবহ দাবানল, ১২ জনের মৃত্যু

৩ দিন আগে
তেহরানে আজ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

তেহরানে আজ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

৮ দিন আগে
খামেনির জানাজা ও শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

খামেনির জানাজা ও শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

৯ দিন আগে