• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

চীনের সঙ্গে সমঝোতা: নিউ মিডিয়ায় গুনগত ‘পরিবর্তন আসবে’, প্রত্যাশা তথ্যমন্ত্রীর

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৯: ৪৫
logo

Photo

চীনের সঙ্গে সমঝোতায় ‘বাংলাদেশের নিউ মিডিয়ায় গুনগত পরিবর্তন আসবে’ বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গণমাধ্যম সহযোগিতায় চীনের সঙ্গে তথ্য মন্ত্রণালয়েরে ৪ টি সমঝোতা স্বাক্ষর সই নিয়ে প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেছেন।

কয়েকটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘‘তথ্যমন্ত্রী হিসেবে আমি ৪ টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছি চীন সরকারের সঙ্গে।এই স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা দুই দেশের তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যৌথভাবে আমাদের মত অভিজ্ঞতা এবং জ্ঞান বিনিময় করার ব্যাপারে একমত হয়েছি। “চীনের মত একটা আধুনিক প্রযুক্তি সম্পন্ন দেশের কাছ থেকে গণমাধ্যমে প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নিয়ে গবেষণা করার জন্য আমরা একমত পোষণ করেছি।

আমাদের এই যৌথ তৎপরতার মধ্য দিয়ে বর্তমানের যে নিউমিডিয়া সেই ক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমকে আমরা একটা নতুন গুনগত পরিবর্তন দিতে পারবো বলে আমরা আস্থাবান।” গেল বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে তার ও দেশটির প্রধানমন্ত্রীর লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে গণমাধ্যম সহযোগিতাসহ ১৭টি বিষয়ে সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এরপর মধ্যে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৩টি সমঝোতা স্মারক সই হয়। তিনটি হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ-বিডার সাথে এখানকার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে। আর একটা হয়েছে পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি।

সমঝোতা স্মারকের ৬টি ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত যা বাংলাদেশের পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্বাক্ষর করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, “চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, চীনের প্রধানমন্ত্রী, দেশর পার্লামেন্টের স্পিকার- এই সর্বোচ্চ পর্যায়ের যে সম্মান, গুরুত্ব এবং আলোচনা সবকিছুর মধ্য দিয়ে যে আস্থা এবং চীনের সম্পর্ক আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের প্রযুক্তি এবং আমাদের দেশের আন্তর্জাতিক রাজনৈতিক সম্মান মর্যাদাকে একটি নতুন পর্যায়ে উন্নীত করবে।”

চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমানের এটাই প্রথম বিদেশ সফর। চীনের আন্তরিকতায় এবং ভালোবাসায় আমরা মুগ্ধ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই প্রতিনিধি দলের প্রতি চীনের যে ভালোবাসা তা প্রকৃত অর্থে আমাদের জনগণের প্রতি তাদের প্রতিশ্রুতি এবং ভালোবাসার একটা প্রতিফলন।

“চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (তারেক রহমানের সাথে শি জিনপিং এর বৈঠকে) উল্লেখ করেছেন যে এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক গুণগতভাবে একটা নতুন পর্যায়ে প্রবেশ করবে। যা শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, যা বিকশিত হয়েছিল আমাদের মরহুম প্রধানমন্ত্রী ডেমোক্রেসির মাতা বেগম খালেদা জিয়ার হাত ধরে। তা এখন এক নতুন স্তরে অতিক্রম করতে যাচ্ছে আমাদের নির্বাচিত প্রধান মন্ত্রী দেশ নায়ক তারেক কমানের নেতৃত্বে এ মন্তব্য আমার নয় এ মন্তব্য চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের।”

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান। পরের দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক হয়। সে দিনই প্রধানমন্ত্রী পৌঁছান চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে গত বুধবার বিকালে তারেক রহমানের বেইজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে তার তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু হয়। গত বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে তার ও চীনের প্রধানমন্ত্রীর লি ছিয়াংয়ের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক হয়। সফরের শেষ দিন শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেইজিং সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, তিনজন প্রতিমন্ত্রী জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা হুমায়ুন কবির, একেএম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহাদী আমিন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

২

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

৩

বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

৪

এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

৫

ইরানে বাড়ছে বয়স্কদের সংখ্যা

সম্পর্কিত

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

২ দিন আগে
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

৩ দিন আগে
বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

৬ দিন আগে

৯ দিন আগে