• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

অতিথিরা লুকান টেবিলের নিচে, ট্রাম্পকে রক্ষায় ছুটে যান সিক্রেট সার্ভিসের সদস্যরা

হোয়াইট হাউস সাংবাদিকদের অনুষ্ঠানে গুলি

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৯: ০৩
logo

হোয়াইট হাউস সাংবাদিকদের অনুষ্ঠানে গুলি

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৯: ০৩
Photo

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির শব্দ শোনার পর চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত সিএনএনের সাংবাদিক জ্যাক ট্যাপার জানান, গুলির শব্দের পরপরই সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত দৌড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে এগিয়ে যান, আর উপস্থিত অতিথিরা আতঙ্কে টেবিলের নিচে লুকিয়ে পড়েন।

তিনি বলেন, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ পরিস্থিতি বদলে যায়। তিনি গুলির শব্দ নিজে না শুনলেও হঠাৎ করে সিক্রেট সার্ভিস সদস্যদের দ্রুত একটি পথ ধরে দৌড়ে যেতে দেখেন। সেই সময় মঞ্চে কেউ ছিলেন না, তবে মার্কিন প্রেসিডেন্ট সেখানে উপস্থিত ছিলেন এবং তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এ দৃশ্য দেখে অনেক অতিথি আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন।

ট্যাপার আরও জানান, নিরাপত্তার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা সেখানে উপস্থিত অন্যদের জানান যে ভবনের ভেতরেই একজন বন্দুকধারী রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের প্রধান রবার্ট এফ কেনেডি এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ প্রশাসনের অন্যান্য সদস্যদেরও দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় বলে তিনি উল্লেখ করেন।

সিএনএনের খবরে বলা হয়, গুলির শব্দ শোনার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মরক্ষার জন্য মাথা নিচু করেন, এরপর নিরাপত্তা বাহিনী চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয় তাকে। প্রতিবেদনে বলা হয়, এমন ঘটনায় হতবাক হয়ে যান ট্রাম্প। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মুখেও বিস্ময় ফুটে ওঠে।

এ সময় সিবিএস নিউজের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট উইজা ওয়াং তার আসন থেকে লাফিয়ে ওঠেন। ওই সময় সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন। তাকেও অক্ষত অবস্থায় সরিয়ে নেয়া হয়েছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প এটিকে ‘বেশ একটি সন্ধ্যা’ বলে অভিহিত করেন এবং তিনি সিক্রেট সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেন।

তিনি জানান, সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ‘অনুষ্ঠান অবশ্যই চলবে’। এদিকে গুলির ঘটনায় অনুষ্ঠান স্থলের বাইরে পুলিশের সাইরেন বাজতে থাকায় আতঙ্কিত মানুষ নিরাপদ স্থানে ছুটতে থাকে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জিনিন পিরো ঘটনাস্থল থেকে একটি ভিডিও বার্তায় জানান, গুলির শব্দ শোনার পর তাকে দ্রুত বলরুম থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং পুরো হোটেলের নিয়ন্ত্রণ এখন সিক্রেট সার্ভিসের হাতে।

সংবাদ অনুযায়ী, অনুষ্ঠানটি পরবর্তীতে পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাধারণত এই হোটেলে অনুষ্ঠান চলাকালীন অন্যান্য অংশ খোলা থাকলেও প্রধান নজর থাকে বলরুমে, ফলে নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলক সীমিত থাকে। অতীতে এ ধরনের পরিস্থিতিতে লবিসহ বিভিন্ন জায়গায় ছোটখাটো প্রতিবাদের ঘটনাও ঘটেছে। এদিকে হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তাকে কোল টমাস অ্যালেন নামে শনাক্ত করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানা যায় যে টমাস অ্যালেন ক্যালটেকের একজন স্নাতক। তিনি খন্ডকালীন শিক্ষক এবং একজন গেম ডেভেলপার।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হোয়াইট হাউস সাংবাদিকদের অনুষ্ঠানে গুলি

২

ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

৩

শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

৪

ইরানের তিনটি তেলবাহী ট্যাংকার আটক করলো যুক্তরাষ্ট্র

৫

ইরান-যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি, নেপথ্য ‘কারিগর’ পাকিস্তান

সম্পর্কিত

ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

২ দিন আগে
শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

৩ দিন আগে
ইরানের তিনটি তেলবাহী ট্যাংকার আটক করলো যুক্তরাষ্ট্র

ইরানের তিনটি তেলবাহী ট্যাংকার আটক করলো যুক্তরাষ্ট্র

৪ দিন আগে

৫ দিন আগে