• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

পাকিস্তানে কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১৩: ১৬
logo

Photo

পাকিস্তানের ফয়সালাবাদের একটি গ্লু নির্মাণ কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে সাতজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার ভোরে ফয়সালাবাদের মালিকপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভবনটি ধসে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই বয়লার বিস্ফোরণটি ঘটেছে। কমিশনার জানান, নিহতদের বেশিরভাগই কারখানার পাশের বাড়ির বাসিন্দা এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম ব্যক্তিগতভাবে উদ্ধার অভিযান তদারকি করছেন।বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভবন ধসে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। রেসকিউ বিভাগের এক মুখপাত্র জানান, বিস্ফোরণটি কারখানার কেমিক্যাল গুদামে ঘটে, এতে কারখানার বড় অংশ, বিশেষ করে ছাদের বেশিরভাগ অংশ ধসে পড়ে। কারখানার পেছনে থাকা সাত-আটটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাড়ির ছাদ ভেঙে পড়ায় বাসিন্দা ও কারখানার কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়েন। প্রথমে তিনজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও, পরে ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ১০ এবং এরপর ১৫-তে পৌঁছায়। গুরুতর আহতদের মধ্যেও কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন এবং আশঙ্কা করা হচ্ছে, আরও মানুষ ভেতরে আটকা থাকতে পারেন বলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

২

লেবাননে ৬৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

৩

ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ অন্তত ১০১

৪

জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত : কর্মকর্তা, এনজিও

৫

১৫ মার্চ জাতীয় পরিষদের প্রতিনিধি নির্বাচন করবে উত্তর কোরিয়া

সম্পর্কিত

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

৪ মিনিট আগে
লেবাননে ৬৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

লেবাননে ৬৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

২ ঘণ্টা আগে