মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে বিপুল বেসামরিক ভবন ধ্বংস

Thumbnail image

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলায় প্রায় ১০ হাজার বেসামরিক ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস)।

সংস্থাটির মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে কমপক্ষে নয় হাজার ৬৬৯টি বেসামরিক ইউনিট ধ্বংস হয়েছে।

এর মধ্যে সাত হাজার ৯৪৩টি আবাসিক ইউনিট এবং এক হাজার ৬১৭টি বাণিজ্যিক ইউনিট বলে জানিয়েছে আইআরসিএস।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। এর জেরে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

সূত্র: আল-জাজিরা

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত