• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

দিল্লির আবাসিক ভবনে অগ্নিকান্ডে ৯ জনের মৃত্যু

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৯: ০৭
logo

Photo

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় চারতলা এক আবাসিক ভবনে অগ্নিকান্ডে এক বছর বয়সী একটি শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার ভোররাতের এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

এনডিটিভি জানিয়েছে, ভোররাত প্রায় ৪টার সময় ভবনটির দ্বিতীয় তলায় আগুন লাগে। এর পরপরই দমকলের ১৪টি গাড়ি ঘটনাস্থলে হাজির হয়। তখন দমকল কর্মকর্তারা দেখেন, আগুন ভবনটি তিন তলা ও চতুর্থ তলায়ও ছড়িয়ে পড়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, তারা ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করেছেন। চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় এক পরিবারের তিনজন আর প্রথম তলায় একজনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু। দুই ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তারপরও ভবনটির বিভিন্ন অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটিতে তল্লাশি চালানো হয়। কী থেকে এই আগুনের সূত্রপাত তা পরিষ্কার হয়নি। তবে বাসিন্দারা দাবি করেছেন, এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দিল্লির আবাসিক ভবনে অগ্নিকান্ডে ৯ জনের মৃত্যু

২

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

৩

ভারতজুড়ে পরীক্ষামূলক জরুরি সতর্কবার্তা, কেঁপে উঠছে ফোন

৪

চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু

৫

যুক্তরাষ্ট্রের ওপর মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

সম্পর্কিত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

১ দিন আগে
ভারতজুড়ে পরীক্ষামূলক জরুরি সতর্কবার্তা, কেঁপে উঠছে ফোন

ভারতজুড়ে পরীক্ষামূলক জরুরি সতর্কবার্তা, কেঁপে উঠছে ফোন

২ দিন আগে
চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু

চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু

৪ দিন আগে

৫ দিন আগে