• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৬৬, অনেকেই আহত

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ২০: ৫৩
logo

Photo

গতকাল সোমবার ভোরে উড্ডয়নের সময় ১২৫ জন সৈনিক ও ক্রু সদস্য বহনকারী একটি কলম্বিয়ার একটি সামরিক বিমান বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন এবং আরও অনেকেই আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সি-১৩০ হারকিউলিস বিমানটি ইকুয়েডর ও পেরুর দক্ষিণ সীমান্তের কাছাকাছি পুয়ের্তো লেগুইসামো থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এতে জ্বলন্ত ধ্বংসাবশেষ জঙ্গলের ভেতরেছড়িয়ে পড়ে।

একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, এই দুর্ঘটনায় ৫৮ জন সৈনিক নিহত হয়েছেন। এছাড়া বিমান বাহিনীর ৬ জন সদস্য এবং ২ জন পুলিশ কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় হতাহতের হালনাগাদ সংখ্যা প্রকাশ করার কিছুক্ষণ আগে স্থানীয় সরকার সচিব কার্লোস ক্লারোস আরসিএন টেলিভিশনকে জানান, দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছে।

তিনি আরও বলেন, আহত আরও বহু মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, তদন্তকারীরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।’ যে সীমান্ত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক তৎপরতা চলছে। মাদক পাচারকারী চক্র ও সশস্ত্র গোষ্ঠীগুলো দমনে কলম্বিয়া ও ইকুয়েডরের সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।

ঘটনাস্থল থেকে পাওয়া এএফপির ছবিতে দেখা গেছে, গাছের ওপর দিয়ে ধোঁয়া ও আগুনের শিখা উঠছে। আর ভেঙে পড়া ‘এফএসি ১০১৬’ বিমানের চারপাশে স্থানীয় লোকজন ঘোরাফেরা করছেন। প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার কারণ নির্ধারণ করা খুবই জরুরি। সানচেজ বলেন, ‘এটি দেশের জন্য অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। আমাদের প্রার্থনা যেন কিছুটা হলেও সান্ত্বনা বয়ে আনে।’ জেনারেল কার্লোস ফার্নান্দো সিলভা রুয়েদা জানান, বিমানে ১১৪ জন সেনাসদস্য ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। তারা পুয়ের্তো লেগুইসামো থেকে কাছাকাছি একটি আমাজন ঘাঁটির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পুতুমায়ো অঞ্চলের গভর্নর জন গ্যাব্রিয়েল মলিনা এক ফেসবুক ভিডিও বার্তায় বলেন, ‘বিমানবন্দরটি ছোট এবং বেশ কিছু জটিলতা রয়েছে,’ যার কারণে নিহতদের মরদেহ ও আহতদের সরিয়ে নিতে সমস্যা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। কৃষক নোয়ে মতা বলেন, ‘আমি আকাশে একটি বিস্ফোরণের শব্দ অনুভব করি এবং উপরে তাকাই, দেখলাম বিমানটি আমার জমির ওপর বাড়ির খুব কাছ দিয়ে উড়ে আসছে।’ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো একটি ফুটেজ শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিমানটি নিচে আছড়ে পড়ার আগে উচ্চতা বাড়ানোর চেষ্টা করছে।

তিনি এক্স-এ এই দুর্ঘটনাকে ‘ভয়াবহ একটি ঘটনা’ হিসেবে উল্লেখ করেন এবং কলম্বিয়ার সামরিক সরঞ্জাম আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। যদিও তিনি নির্দিষ্টভাবে এই দুর্ঘটনার সাথে বিমানের অবস্থার কোনো যোগসূত্র উল্লেখ করেননি। এক মাসেরও কম সময়ের মধ্যে দক্ষিণ আমেরিকায় লকহিড মার্টিন নির্মিত চার-ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ সি-১৩০ হারকিউলিস বিমানের

এটি দ্বিতীয় দুর্ঘটনা। ফেব্রুয়ারির ২৭ তারিখে লা পাজের কাছে অবতরণের সময় ব্যাংকনোট বহনকারী একটি বলিভিয়ার সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়, এতে অন্তত ২৪ জন নিহত হন। অস্থায়ী বা অপ্রস্তুত রানওয়ে থেকে উড্ডয়নের সক্ষমতার জন্য সুপরিচিত বিমানটি বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সামরিক বাহিনী ব্যাপকভাবে ব্যবহার করে থাকে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

২

কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৬৬, অনেকেই আহত

৩

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩

৪

ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী

৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

সম্পর্কিত

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

৪ ঘণ্টা আগে
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩

৫ ঘণ্টা আগে

১৩ ঘণ্টা আগে