আমার শহর আন্তর্জাতিক ডেস্ক

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গতকাল রোববার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বলেছেন, নাতানজে অবস্থিত দেশটির বিশাল পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরসের এক সভায় সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) আজ আবারও ইরানের শান্তিপূর্ণ ও নিরাপদ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।’ বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে কোন স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, ‘নাতাঞ্জ’। এর আগে রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে হামলা না চালাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল।
কারণ এসব সংবেদনশীল স্থাপনায় হামলা মুহূর্তেই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। এর ফলে বড় বিপর্যয়ের সমূহ সম্ভাবনা রয়েছে। নাতানজে মার্কিন-ইসরায়েলি হামলার পর এখনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত শনিবার ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়।
এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান। হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন।
যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। তাদের পাল্টা আঘাতে অন্তত ৩ জন মার্কিন সেনা নিহত ও কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ইসরায়েলেও বহু ভবন ধ্বংস হয়েছে। বেইত শেমেশে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।