• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

তুষার গলাতে ‘হট টাব’ নামাল নিউইয়র্ক

আমার শহর ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৬: ৫০
logo

তুষার গলাতে ‘হট টাব’ নামাল নিউইয়র্ক

আমার শহর ডেস্ক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৬: ৫০
Photo

গত সপ্তাহের শেষে ঐতিহাসিক শীতকালীন ঝড়ে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় এক ফুটেরও বেশি, অর্থাৎ প্রায় ৩০ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। পরবর্তী ঝড় আঘাত হানার আগেই জমে থাকা বরফ সরাতে কাজ শুরু করেছে নগর কর্তৃপক্ষ। এই কাজে ব্যবহার করা হচ্ছে বিশালাকৃতির তুষার গলানোর যন্ত্র ‘স্নো হট টাব।’ এই সব যন্ত্র এক ঘণ্টায় ৬০ থেকে ১২০ টন পর্যন্ত বরফ গলাতে সক্ষম। এই কার্যক্রমে দিনরাত কাজ করছেন আড়াই হাজারের বেশি নগরকর্মী। উত্তর আমেরিকার অন্যান্য শহর ও বিমানবন্দরে এই তুষার গলানোর যন্ত্র ব্যবহৃত হলেও নিউইয়র্কে এত বড় পরিসরে এগুলো শেষবার ব্যবহার করা হয়েছিল ২০২১ সালে। নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ঝড় থেমে গেলেও তাপমাত্রা এখনও হিমাঙ্কের নিচে রয়েছে। ফলে স্বাভাবিকভাবে বরফ গলার কোনো লক্ষণ নেই। আবহাওয়ার পূর্বাভাসেও তাৎক্ষণিক উষ্ণতার কোন ইঙ্গিত নেই। বরফ সরিয়ে রাস্তার পাশে জড়ো করা হলেও, তা এখনও পথচারী ও চালকদের জন্য ঝুঁকিপূর্ণ। দ্রুত বরফ সরাতে অতিরিক্ত উদ্যোগ নিতে হচ্ছে। গত বুধবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটি স্যানিটেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাভিয়ের লোহান বলেন, ‘আমরা যদি এটি না গলাতে পারি, তাহলে বরফ দীর্ঘদিন সেখানেই পড়ে থাকবে।’ খনন করা বরফভর্তি ট্রাক যন্ত্রগুলোর মধ্যে বরফ ঢেলে দেয়। যন্ত্রগুলো পানিভর্তি থাকে এবং দ্রুত বরফ গলিয়ে ফেলে। গলানোর সময় বের হওয়া বাষ্পে এগুলো দেখতে জ্যাকুজির মতো লাগলেও ভেতরের পানির তাপমাত্রা মাত্র ৩৮ ডিগ্রি ফারেনহাইট বা ৩ ডিগ্রি সেলসিয়াস। বরফ গলে যে পানি তৈরি হয়, তা পরিশোধনের পর স্টর্ম ড্রেনে ছেড়ে দেওয়া হচ্ছে। লোহান বলেন, ‘এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো বাস চলাচলের রাস্তাগুলো খুলে দেওয়া। যাতে করে মানুষ নির্বিঘ্নে বাসে ওঠানামা করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী কর্মস্থল বা স্কুলে যেতে পারে।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

তুষার গলাতে ‘হট টাব’ নামাল নিউইয়র্ক

২

উত্তর কোরিয়াকে বদলে দেওয়ার ঘোষণা কিমের

৩

আরব আমিরাতে স্বর্ণের সড়ক

৪

জ্বালানি তেল প্রায় ১৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য ভেনেজুয়েলার

৫

ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিন নিহত

সম্পর্কিত

উত্তর কোরিয়াকে বদলে দেওয়ার ঘোষণা কিমের

উত্তর কোরিয়াকে বদলে দেওয়ার ঘোষণা কিমের

৪ দিন আগে
আরব আমিরাতে স্বর্ণের সড়ক

আরব আমিরাতে স্বর্ণের সড়ক

৭ দিন আগে

৯ দিন আগে
ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিন নিহত

ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিন নিহত

৯ দিন আগে