• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১৫: ৫০
logo

Photo

সংযুক্ত আরব আমিরাতের পর এবার কুয়েতের সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে, কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।

আজ রোববার ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

আইআরজিসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় বিমানঘাঁটির ভেতরে অবস্থিত মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, বিশাল জ্বালানি ট্যাংক এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে এই হামলাকে অত্যন্ত সফল হিসেবে দাবি করা হচ্ছে।

এর আগে কুয়েত সেনাবাহিনী জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে এবং তা প্রতিহত করার চেষ্টা চালিয়েছে। তবে কুয়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

ফারস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ”হামলার পর বিমানঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে এখনও ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে, যা অনেক দূর থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।”

মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার মধ্যে কুয়েতের ঘাঁটিতে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। এর জেরে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

সূত্র: আল-জাজিরা

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

২

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

৩

বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

৪

এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

৫

ইরানে বাড়ছে বয়স্কদের সংখ্যা

সম্পর্কিত

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

২ দিন আগে
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

৩ দিন আগে
বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

৬ দিন আগে

৯ দিন আগে