ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

Thumbnail image

আজ সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুই বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর তিনি পদত্যাগ করলেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এক আবেগঘন ভাষণে স্টারমার আবেগাপ্লæত হয়ে বলেন, ‘আমি যে সিদ্ধান্তই নিয়েছি, তা আমার প্রিয় দেশকে অগ্রাধিকার দেওয়ার জন্যই নিয়েছি। এ কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করবো।’

স্টারমার বলেন, জুলাই মাসে লেবার পার্টির নতুন নেতা বাছাই প্রক্রিয়া শুরু হবে এবং সেপ্টেম্বরে তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। স্টারমারের প্রধান প্রতিদ্ব›দ্বী প্রবীণ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহ্যাম বৃহস্পতিবারের একটি গুরুত্বপূর্ণ বিশেষ নির্বাচনে জয়লাভের পর আজ সোমবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চলেছেন। এই জয়ের ফলে তিনি সংসদে ফিরতে পারবেন এবং দলের নেতার পদে প্রতিদ্বন্দ্বিতা করার পথও পরিষ্কার হয়েছে।

স্টারমার বলেন, এই প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রী পদে থাকব এবং ক্ষমতার একটি সুশৃঙ্খল হস্তান্তর নিশ্চিত করতে সাধ্যমতো সবকিছু করব। একাধিক কেলেঙ্কারি এবং উচ্চ-পর্যায়ের নেতাদের পদত্যাগের কারণে তার ও লেবার পার্টির ওপর চাপ বাড়লেও তিনি কয়েক মাস ধরে এই পদ আঁকড়ে ধরে ছিলেন।

স্টারমার তার পদত্যাগের ভাষণে বলেন, ‘আমি আমার উত্তরসূরিকেও পূর্ণ ও দ্ব্যর্থহীন সমর্থন দেব, এটা জেনে যে তারা এমন একটি ব্রিটেনের উত্তরাধিকারী হবে, যা দুই বছর আগে আমার পাওয়া ব্রিটেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ন্যায্য।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত