• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ২০: ৫২
logo

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ২০: ৫২
Photo

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চালিয়েছে রাশিয়া।

আজ মঙ্গলবার এই রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। এই হামলায় ইউক্রেনের পোলতাভায় দুই জন ও জাপোরিঝিয়ায় একজনসহ মোট তিন জন নিহত হয়েছে। এছাড়াও এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির আঞ্চলিক সামরিক প্রশাসন এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, ওডেসা অঞ্চল ছাড়া ইউক্রেনের বাকি সব জায়গায় ভোররাতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। পোলতাভা আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভিতালি দিয়াকিভনিচ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানান, ‘পোলতাভা এলাকায় রাশিয়ার হামলায় আবাসিক ভবন ও একটি হোটেলের ক্ষতি হয়েছে এবং এতে আগুন লেগে গেছে।

তিনি বলেন, রাশিয়ার হাশলায় দুই ব্যক্তি নিহত এবং সাত জন আহত হয়েছেন। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ বলেন, ইউক্রেনের আরও দক্ষিণে জাপোরিঝিয়ায় একটি ‘ব্যাপক সম্মিলিত’ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ফেদোরভ টেলিগ্রামে পোস্ট বলেন, ‘এই হামলায় এক ব্যক্তি নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। জাপোরিঝিয়ায় রাতের হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে।’

তিনি আরও জানান, হামলায় ছয়টি আবাসিক ভবন ও দুটি ব্যক্তিগত বাড়ি, একটি দোকান, অনাবাসিক ভবন ও একটি শিল্প অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার প্রাক্কালে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দৈনিক টেলিভিশন ভাষণে সতর্ক করে বলেন যে, আমাদের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে যে রাশিয়া একটি ব্যাপক হামলার প্রস্তুতি নিতে পারে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

২

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

৩

বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

৪

এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

৫

ইরানে বাড়ছে বয়স্কদের সংখ্যা

সম্পর্কিত

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

২ দিন আগে
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

৩ দিন আগে
বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

৬ দিন আগে

৯ দিন আগে