ইরানের আরেকটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাত

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
Thumbnail image

ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনের একটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে ‘ডা. হাফেজ খোমেইনি স্কুল’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই আঘাতে স্কুল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কিছু আবাসিক ঘরবাড়িরও ব্যাপক ক্ষতি হয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা এই খবর জানিয়েছে।

তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রগুলো জানায়, হামলার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে দক্ষিণ ইরানের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭০ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হয়।

মিনাব শহরের ‘শাজারেহ তাইয়্যেবাহ’ প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় ইতোমধ্যে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। প্রাথমিক মার্কিন মূল্যায়নে জানানো হয়েছিল, সামরিক স্থাপনার ভুল গোয়েন্দা তথ্যের কারণে অনিচ্ছাকৃতভাবে স্কুলটিতে আঘাত হানা হয়েছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত