• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

ভেনেজুয়েলার তেল কোম্পানি বিক্রির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে চ্যালেঞ্জ

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৫: ৫২
logo

Photo

ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ জানিয়েছে, তাদের যুক্তরাষ্ট্র ভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান সিটগো বিক্রির আদেশের বিরুদ্ধে তারা মার্কিন আদালতে আপিল করেছে। পিডিভিএসএ’র প্রতিনিধিরা মঙ্গলবার বলেন, দেনা পরিশোধের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে সিটগো বিক্রির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাতিলের আবেদন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার পরিশোধ না করা ২০ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ আদায়ের লক্ষ্যে একাধিক ঋণদাতা সিটগোর ওপর দাবি জানিয়ে আসছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। গত বছরের নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এই দীর্ঘদিনের আইনি বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে সিটগো বিক্রির অনুমোদন দেয়। সিটগোর পরিচালনা পর্ষদ আদালতের নির্দেশে হওয়া এই বিক্রয় প্রক্রিয়া বাতিলের আবেদন জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের ফোরক্লোজার প্রক্রিয়ায় ‘গুরুতর স্বার্থের সংঘাত’ রয়েছে, যা প্রতিষ্ঠানটির অর্থনৈতিক মূল্যের জন্য ক্ষতিকর। পর্ষদের হিসাব অনুযায়ী, সিটগোর বর্তমান মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার। ২০১৯ সাল থেকে সিটগো ভেনেজুয়েলার বিরোধী শিবিরের নিয়ন্ত্রণে রয়েছে। ওই বছর যুক্তরাষ্ট্র তৎকালীন বিরোধী নেতা হুয়ান গুইদোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয়। এই পদক্ষেপের লক্ষ্য ছিল কর্তৃত্ববাদী নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানো। তবে ৬৩ বছর বয়সী সমাজতন্ত্রী মাদুরো চলতি বছরের ৩ জানুয়ারি কারাকাসে যুক্তরাষ্ট্রের এক অভিযানে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ও মাদুরোর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ গত বছর সিটগো নিলামে তোলার প্রস্তাব প্রত্যাখ্যান করে একে ‘জোরপূর্বক বিক্রি’ বলে অভিহিত করেছিলেন। তবে মাদুরো গ্রেফতার হওয়ার পর, তিনি ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সংক্রান্ত দাবিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭

২

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৮৯

৩

নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

৪

পাঁচ হাজার মিটার উঁচুতে হিমবাহধসে নেপালে আতকা বন্যা বলে মনে করা হচ্ছে

৫

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৫

সম্পর্কিত

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭

১৫ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৮৯

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৮৯

১৭ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

১ দিন আগে

২ দিন আগে