• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

‘সাহস থাকলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাক ট্রাম্প’

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২০: ৩৯
logo

Photo

পারস্য উপসাগরে মার্কিন জাহাজ পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ট্রাম্প যদি সাহস দেখান তবে তিনি পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এ অঞ্চলে ইরানের পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে।

নাইনি বলেন, ট্রাম্প তো দাবি করেছেন যে তিনি ইরানের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছেন। যদি সত্যিই তাই হয়ে থাকে, তাহলে সাহস থাকলে তিনি তার জাহাজ পারস্য উপসাগরে পাঠাতে পারেন। খবর আনাদোলুর। নাইনি আরও দাবি করেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র এবং তিন হাজার ৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে।

তার মতে, যখন প্রতিপক্ষ ইরানের সামরিক শক্তি ও প্রতিরোধক্ষমতা স্বীকার করবে, তখনই যুদ্ধ শেষ হবে।

তিনি বলেন, আমরা আগ্রাসীদের শাস্তি দিতে চাই এবং শত্রুর বিরুদ্ধে আমাদের ধ্বংসাত্মক হামলা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ওই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ১৩০০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং মার্চের শুরু থেকে কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সৌদি আরবে ৯০ মিনিটে ধেয়ে গেলো ৩৭ ড্রোন

২

‘সাহস থাকলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাক ট্রাম্প’

৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনি নিহত

৪

মোজতবা খামেনি প্রসঙ্গে নতুন বার্তা ইরানের

৫

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল

সম্পর্কিত

সৌদি আরবে ৯০ মিনিটে ধেয়ে গেলো ৩৭ ড্রোন

সৌদি আরবে ৯০ মিনিটে ধেয়ে গেলো ৩৭ ড্রোন

৫ ঘণ্টা আগে
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনি নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনি নিহত

৫ ঘণ্টা আগে
মোজতবা খামেনি প্রসঙ্গে নতুন বার্তা ইরানের

মোজতবা খামেনি প্রসঙ্গে নতুন বার্তা ইরানের

১৪ ঘণ্টা আগে

১ দিন আগে