ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১০

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
Thumbnail image

পূর্ব ইউক্রেনের রাশিয়া-নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে একটি ছাত্রাবাসে ড্রোন হামলায় নিহতের সংখ্যা ৬ থেকে বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৪৮ জন আহত হয়েছেন এবং আরো ১১ জন নিখোঁজ রয়েছেন বলে রাশিয়া-নিযুক্ত প্রশাসনের প্রধান লিওনিড পাসেচনিক জানিয়েছেন।

রাশিয়ার অভিযোগ, গতকাল শুক্রবার স্টারোবিলস্ক শহরে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে এই ড্রোন হামলা চালিয়েছে। এ ঘটনার পর রুশ প্রেসিডেন্ট পুতিন সেনাবাহিনীকে সম্ভাব্য পাল্টা পদক্ষেপের পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।

রাশিয়ার দাবি, গত শুক্রবার স্টারোবিলস্ক শহরে ইউক্রেন ইচ্ছাকৃতভাবে এই ড্রোন হামলা চালিয়েছে। ঘটনার পর পুতিন সেনাবাহিনীকে পাল্টা জবাবের সম্ভাব্য পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দেন। তবে ইউক্রেনের সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।

তাদের দাবি, তারা ওই এলাকায় একটি বিশেষ ড্রোন কমান্ড ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, কোনো ছাত্রাবাসকে নয়। ইউক্রেন আরো বলেছে, হামলার সময় তারা আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলেছে। ফলে হামলার প্রকৃত লক্ষ্য ও হতাহতের পরিস্থিতি নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত