মার্কিন হামলায় ইরানের ৪২ জাহাজ ধ্বংস হয়েছে: ট্রাম্প

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
Thumbnail image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর মার্কিন হামলায় দেশটির সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার ফ্লোরিডায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে ৪২টি ইরানি নৌযান ধ্বংস করেছে। এছাড়া ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি বলেন, শুরুতে মার্কিন হামলাগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তার দাবি, সেই হামলাগুলোর আগে তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কাছাকাছি ছিল।

চলমান যুদ্ধে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অসাধারণ সাফল্য পেয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।

সূত্র: আল-জাজিরা

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত