• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

ইমরান খান-বুশরা বিবির কারাদণ্ডে আরও ১৭ বছর

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২: ৪৪
logo

Photo

পাকিস্তানের একটি আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে আরও ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন। গত শনিবার এই রায় দেন বিশেষ আদালত। রাওয়ালপিন্ডির উচ্চ নিরাপত্তাসম্পন্ন আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক শাহরুখ আরজুমান্দ এই রায় ঘোষণা করেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে সেখানেই বন্দি আছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ইমরান খান এবং বুশরা বিবিকে পাকিস্তান দণ্ডবিধির ৪০৯ ধারা (বিশ্বাসভঙ্গ) অনুযায়ী ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় আরও সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত তাদের প্রত্যেককে ১৬ দশমিক ৪ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও করেছেন। রায়ে বলা হয়েছে, ‘সাজা প্রদানের ক্ষেত্রে আদালত ইমরান আহমেদ খান নিয়াজির বার্ধক্য এবং বুশরা ইমরান খান একজন নারী হওয়ার বিষয়টি বিবেচনা করেছেন। এই দুটি কারণ বিবেচনা করেই কম সাজা প্রদানের মাধ্যমে একটি নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে। ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। তোশাখানা-২ মামলাটি ২০২১ সালে সৌদি সরকারের কাছ থেকে এই দম্পতি যে রাষ্ট্রীয় উপহার পেয়েছিলেন, তাতে কথিত জালিয়াতির সঙ্গে সম্পর্কিত। ২০২৩ সালের ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। এর পর ২০২৪ সালের ৩০ জানুয়ারি ইমরানকে ১০ বছরের জেল দিয়েছেন দেশটির আদালত। দেশের গোপন তথ্য পাচার করার অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। এ ছাড়া তোশাখানা-২ দুর্নীতি মামলায় ২০২৫ সালের ২০ ডিসেম্বর ইমরান ও বুশরাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

এদিকে ইমরানের ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। শনিবার উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত এই সিদ্ধান্ত জানান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

স্পেনে ভয়াবহ দাবানল, ১২ জনের মৃত্যু

২

তেহরানে আজ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

৩

খামেনির জানাজা ও শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

৪

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

৫

খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

সম্পর্কিত

স্পেনে ভয়াবহ দাবানল, ১২ জনের মৃত্যু

স্পেনে ভয়াবহ দাবানল, ১২ জনের মৃত্যু

৪ দিন আগে
তেহরানে আজ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

তেহরানে আজ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

৯ দিন আগে
খামেনির জানাজা ও শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

খামেনির জানাজা ও শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

১০ দিন আগে