• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত ৪

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৯: ৫৮
logo

Photo

ইউক্রেনের ড্রোন হামলায় গতকাল রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে তিন জন নিহত হয়েছে। একই দিনে রাশিয়ার হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলে একজন নিহত হয়। দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রধান ওলেক্সান্দর হানঝা সামাজিক মাধ্যমে জানান, রাশিয়ার হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহ-এ ৪০ বছর বয়সী একজন নিহত হয়েছেন ও আরও পাঁচ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি বড় তেল শোধনাগারেও আগুন লাগে। এতে জরুরি অবস্থা জারি করা হয়। উপক‚লীয় শহর তুয়াপসে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাদকভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ড্রোন হামলায় তিন জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, এই হামলায় আরও তিন জন আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর জানান, ড্রোনগুলো একটি গাড়িতে আঘাত করে, এতে একজন নিহত হন। অন্য একটি এলাকায় একটি যানবাহনে হামলায় এক পুরুষ ও এক নারী নিহত হন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া নিয়মিত দেশটিতে বোমা হামলা চালিয়ে আসছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।

কিয়েভ বলছে, তাদের হামলার লক্ষ্য, মূলত রাশিয়ার জ্বালানি অবকাঠামো। মস্কোর সামরিক অর্থায়নের সক্ষমতা কমানোই এর উদ্দেশ্য। রাশিয়ার দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগর উপকুলে অবস্থিত তুয়াপসে তেল টার্মিনালে সম্প্রতি একাধিকবার হামলা হয়েছে।

গত সপ্তাহে, ইউক্রেনের ড্রোন হামলার পর সেখানে কয়েক দিন ধরে আগুন জ্বলতে থাকে। যার ফলে এক ধরণের পদার্থ ছড়ায়। স্থানীয়দের ভাষায় আকাশ থেকে ‘তেল বৃষ্টি’ পড়তে শুরু করে। এই বৃষ্টির পর রাস্তা, পশু ও যানবাহনের ওপর ঘন কালো দাগ দেখা যাওয়ায়, বাসিন্দাদের বাইরে চলাচল সীমিত রাখতে ও জানালা বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

২

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

৩

বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

৪

এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম

৫

ইরানে বাড়ছে বয়স্কদের সংখ্যা

সম্পর্কিত

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর

২ দিন আগে
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

৩ দিন আগে
বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী

৬ দিন আগে

৯ দিন আগে