নিজস্ব প্রতিবেদক

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রথম সচিব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেন। গত ১৪ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। পরে মন্ত্রণালয়ের অধীনে প্রায় এক মাসের কূটনৈতিক প্রশিক্ষণ শেষে ৭ নভেম্বর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১৪ নভেম্বর বেইজিং দূতাবাসে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তাঁর নতুন কর্মস্থলে কাজ শুরু হয়।
সরদার এম জাহাঙ্গীর হোসেনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
পরবর্তী সময়ে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (চীন) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, চীন সরকারের বিভিন্ন পর্যায় এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ রক্ষার কাজেও যুক্ত ছিলেন জাহাঙ্গীর হোসেন।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি হিসেবে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে পরবর্তীতে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মনোনয়ন প্রত্যাহার করেন।
জানা গেছে, শিক্ষাজীবনেও চীনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি বেইজিং নরমাল ইউনিভার্সিটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কুলের অধীনে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেটিক রিলেশনস বিষয়ে অধ্যয়ন করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ছাড়া চীন সরকারের আয়োজিত একটি লিডারশিপ প্রোগ্রামে অংশ নিয়ে ৬২টি দেশের প্রতিনিধিদের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ার দাবি করা হয়েছে। এ অর্জনের জন্য তিনি সনদ ও বিশেষ পুরস্কারও পেয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লেখা এবং টেলিভিশন টকশোতে অংশ নেওয়ার মাধ্যমে নি জের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেছেন জাহাঙ্গীর হোসেন। বিগত সরকারের সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁকে গ্রেপ্তার ও নিখোঁজের শিকার হতে হয়েছিল বলে তাঁর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন। এ দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতাও কামনা করেছেন তিনি।