• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৮: ১৬
logo

Photo

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুলসহ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ গত বৃহস্পতিবার রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

পরে আইনজীবী কামরুন নাহার মাহমুদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন উচ্চ আদালত।

মূলত উচ্চমাধ্যমিকে এবার ৪৯ শতাংশের মতো শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন বলে জানান এই আইনজীবী। তিনি বলেন, দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেই পরীক্ষা ডিসেম্বরে শুরু হবে। ২৩ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এর মধ্যে ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করে দিচ্ছে। এতে দেখা যাচ্ছে, ২৩ ডিসেম্বরের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে।

রিট আবেদনকারী আইনজীবী কামরুন নাহার মাহমুদ বলেন, সরকার একটা সুযোগ শিক্ষার্থীদের দিয়েছে। যাঁরা দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁরা আবার পরীক্ষা দিতে পারবেন। কিন্তু তাঁদের পরীক্ষা দিয়ে আসলে লাভ হবে না, যদি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিয়ে নেয়। সে ক্ষেত্রে দেখা যাবে যে এই শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা করতে হবে। প্রকৃতপক্ষে তা এই শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি করবে। আদালতের কাছে আরজি জানানো হয়, যেহেতু একটা মাসও নয়, যদি ২৫ দিনের এদিক-সেদিক করা হয়। মানে, ২৫ দিন যদি ভর্তি পরীক্ষা পেছানো হয়, তাহলে সব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আসতে পারবেন। সাড়ে চার লাখের মতো শিক্ষার্থী, যাঁরা উচ্চমাধ্যমিকে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁরা যেন ভর্তি পরীক্ষায় বসতে পারেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

পেছাল বুয়েটের ভর্তি পরীক্ষা

২

‘৯০ শতাংশর রোগী জানেন না তিনি হেপাটাইটিস বি আক্রান্ত’

৩

দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

৫

বেইজিং দূতাবাসে প্রথম সচিব হিসেবে যোগ দিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেন

সম্পর্কিত

পেছাল বুয়েটের ভর্তি পরীক্ষা

পেছাল বুয়েটের ভর্তি পরীক্ষা

৫ ঘণ্টা আগে

১২ ঘণ্টা আগে