নিজস্ব প্রতিবেদক

‘সারা পৃথিবীতে ৩০ কোটির বেশি মানুষ হেপাটাইটিস বি’তে আক্রান্ত। পৃথিবীতে ১৩ লাখ মানুষ প্রতিবছর হেপাটাইটিস বি’তে মারা যাচ্ছেন। আগে বাংলাদেশের প্রতি ১২ জনে একজন আক্রান্ত ছিলেন। বর্তমানে তা কিছুটা কমেছে। তবে ৯০ শতাংশ হেপাটাইটিস বি রোগী জানেন না তিনি আক্রান্ত। অনেকে সঠিকভাবে স্ক্রিনিং করছেন না। আবার সচেতনতার অভাবে কেউ চিকিৎসা নিচ্ছেন না। সমাজে কুসংস্কার থাকায় মানুষ সচেতন হচ্ছেন না। এই কুসংস্কার ভেঙে দিতে হবে।’
আজ বুধবার কুমিল্লায় বিশ্ব হেপাটাইটিস শনাক্তকরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। কুমিল্লা লিভার ক্লাবের আয়োজনে কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা ও স্বল্পমূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়। এছাড়া রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এদিকে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ডা. মো. ফরহাদ আবেদীনের লেখা ‘লিভার রোগীদের খাদ্য ও চিকিৎসা সহায়িকা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে রোগীরা সরাসরি চিকিসকদের প্রশ্ন করে তাদের সমস্যা সম্পর্কে ধারণা নেন।
এতে বক্তব্য রাখেন কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান রইস আবদুর রব, কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হক, সাধারণ সম্পাদক ডা. মো.ফরহাদ আবেদীন, নির্বাহী কমিটির সদস্য ডা. দেলোয়ার হোসেন, সহসভাপতি লুৎফুর বারী চৌধুরী হিরু, ট্রেজারার আবদুল হালিম, নির্বাহী কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম ও সামছুজ্জামান মানিক প্রমুখ।
সেবা নেওয়া শারমিন আক্তার মজুমদার, আবদুল অদুদ ও আবদুর রব বলেন, আমরা নিয়মিত লিভার ক্লাবের সেবা নিয়ে ভালো আছি। হেপাটাইটিস বিতে আক্রান্ত হলেও খুব খারাপ অবস্থা না হলে অনেকে তা জানেন না। লিভার ক্লাবে এই আয়োজন দরিদ্র রোগীদের জন্য সহায়ক ভূমিকা রাখছে।

কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হক বলেন, কুমিল্লা লিভার ক্লাব ওয়ার্ল্ড হেপাটাইটিস এলায়েন্সের সদস্য। ওয়ার্ল্ড হেপাটাইটিস এলায়েন্স রোগী শনাক্ত ও রোগ নিরাময়ে কাজ করছে। আমরা আজ আমাদের নিবন্ধিত রোগীদের ডেকেছি, তাদের সঙ্গে মতবিনিময় করেছি। তাদের পরিবারে সদস্যদেরকেও আমন্ত্রণ জানিয়েছি। তারাও আক্তান্ত কি না তা পরীক্ষা করা হয়েছে। তিনি আরো বলেন, সারা পৃথিবীতে ৩০ কোটির বেশি মানুষ হেপাটাইটিস বি’তে আক্রান্ত। ৯০ শতাংশ হেপাটাইটিস বি রোগী জানেন না তিনি আক্রান্ত। তারা চিকিৎসার বাইরে রয়েছেন। তারা যখন লিভার সিরোসিস বা ক্যান্সারের জটিলতা নিয়ে আসেন তখন চিকিৎসার কিছু থাকে না। তাই আমরা চাই তারা চিকিৎসার আওতায় আসুক।
২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস মুক্ত বিশ্ব গড়তে ২০১৭ সালের ২০ জুলাই কুমিল্লা লিভার ক্লাব যাত্রা করে। স্বেচ্ছাসেবী এই সংগঠনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লিভার রোগ সম্পর্কে মানুষকে সচেতন করে আসছে।