নিজস্ব প্রতিবেদক

বাবা ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মা ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাবা মায়ের পর দেশ পরিচালনার দায়িত্ব নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী কয়েকদিনের মধ্যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। বাংলাদেশে একই পরিবারের মা-বাবা ও সন্তানের প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড এটিই প্রথমবারের মতো হতে যাচ্ছে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নিতে প্রস্তুত পুরো দেশ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমানের অসামান্য ভূমিকা ছিলো। পরবর্তীতে তিনি সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নেন। পরে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দেশের রাষ্ট্রপতি হয়ে আধুনিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যান। ১৯৭৭ সালের ২১ এপ্রিল থেকে ১৯৮১ সালের ৩০ মে পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমানের শহীদ হওয়ার পর তাঁর সহধর্মিনী বেগম খালেদা জিয়া ১৯৯১-১৯৯৬ প্রথমবার, দ্বিতীয়বার ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত, তৃতীয়বার ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৬ সালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ৩৫ বছর পর এ দেশ প্রথম পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে। এর আগে খালেদা জিয়া ও শেখ হাসিনা ৩১ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের বিএনপি পেয়েছে ২১৩ আসন। এই জয়ের ফলে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন । তাঁকে বরণ করতে প্রস্তুত বিএনপি। দেশে ফেরার ৪৯ দিনের মধ্যেই তিনি বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসেন। এই সময়ে তিনি অন্তত ৬৪টির মতো জনসভা করেন।
জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ ( বরুড়া) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী পেতে আমরা মুখিয়ে আসছি। সব প্রক্রিয়া শেষ করে তিনি দায়িত্ব নেবেন। তাঁর অপেক্ষায় পুরো জাতি।