• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

প্রধানমন্ত্রীর অফিসে খাবার-নাস্তার বাজেট ১৫০ টাকা

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৮: ১৫
logo

Photo

প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে খাবারের বাজেট বিষয়ে এ তথ্য জানান তিনি। এর আগে, গতকাল মঙ্গলবার নোয়াব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নোয়াবের প্রতিনিধিরা সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন। তিন মাস অন্তর এমন বৈঠক আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলে বৈঠক শেষে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব প্রতিনিধিদের বৈঠক হয় দুপুরে। এ সময় গণমাধ্যমের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর দপ্তরে মধ্যাহ্নভোজে অংশ নেন। খাবারের মেন্যু কী ছিল সে সম্পর্কে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, নোয়াব প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় লাঞ্চের মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম সেদ্ধ রান্না, ডাল ও দই। তিনি আরও লেখেন, প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যা আগে ছিল এর পাঁচ গুণেরও বেশি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

প্রধানমন্ত্রীর অফিসে খাবার-নাস্তার বাজেট ১৫০ টাকা

২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে পরিপত্র জারি

৩

এস আলম গ্রুপকে নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন

৪

পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৫

ভূমি সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: প্রতিমন্ত্রী

সম্পর্কিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে পরিপত্র জারি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে পরিপত্র জারি

৬ ঘণ্টা আগে
এস আলম গ্রুপকে নিয়ে  সংসদে  হাসনাতের প্রশ্ন

এস আলম গ্রুপকে নিয়ে সংসদে হাসনাতের প্রশ্ন

৮ ঘণ্টা আগে
পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১ দিন আগে