• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১১: ৩৫
logo

Photo

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমকির মুখে পড়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং জনগোষ্ঠীভিত্তিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা।

শনিবার বাংলাদেশের কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে ‘দক্ষিণ এশিয়ায় জনগোষ্ঠীভিত্তিক জলবায়ু-সহনশীল জলজ চাষ উন্নয়ন’ শীর্ষক তিন দিনব্যাপী আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। সার্ক কৃষি কেন্দ্র এবং শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিশুক) এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সার্কভূক্ত বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ছাড়াও থাইলান্ড ও মালয়েশিয়ার প্রায় ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তাঁরা বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার অনুপ্রবেশসহ জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করেন।

মূল প্রবন্ধে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. আব্দুল ওহাব জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন। তিনি অভিন্ন জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ফিশারিজ) ড. মো. শরীফুল ইসলাম অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন। তিনি মৎস্য ও জলজ চাষে জলবায়ু অভিযোজন জোরদারে দেশভিত্তিক অভিজ্ঞতা বিনিময় এবং জনগোষ্ঠীভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।

শিশুকের নির্বাহী পরিচালক জনাব সাকিউল মিল্লাত মোরশেদ টেকসই ও জলবায়ু-সহনশীল জলজ চাষ উন্নয়নে জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং মৎস্যচাষিদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে মৎস্য গবেষণা ও উদ্ভাবনের ভূমিকা তুলে ধরেন।

সার্ক সচিবালয়ের পরিচালক এবং সার্ক মহাসচিবের প্রতিনিধি তানভীর আহমেদ তরফদার দক্ষিণ এশিয়ার অভিন্ন জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব দেন।

সার্ক কৃষি কেন্দ্রের গভর্নিং বোর্ডের সভাপতি শবনম শিবাকোটি মৎস্য ও জলজ চাষে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে আঞ্চলিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল জলজ চাষ উন্নয়ন এবং জীবিকা সুরক্ষায় আঞ্চলিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও জনগোষ্ঠীর অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি টেকসই জলজ চাষ পদ্ধতি গড়ে তোলা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গবেষক, নীতিনির্ধারক ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তিন দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা জলবায়ু ঝুঁকি পর্যালোচনা, জলবায়ু-স্মার্ট জলজ চাষের অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই ও জলবায়ু-সহনশীল মৎস্য খাত উন্নয়নে দেশভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করবেন।

কর্মশালার সমাপনী কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের সফল ‘দাউদকান্দি-কুমিল্লা প্লাবনভূমি মডেল’ পরিদর্শন করা হবে। এ পরিদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীরা টেকসই জলজ চাষ এবং প্লাবনভূমির সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় যুবদল কর্মী কাউছার হত্যায় দুই ভাই আটক

২

দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা

৩

এক দিনে সবকিছু পরিস্কার করা সম্ভব নয়: কৃষিমন্ত্রী

৪

দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

৫

কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

সম্পর্কিত

কুমিল্লায় যুবদল কর্মী কাউছার হত্যায় দুই ভাই আটক

কুমিল্লায় যুবদল কর্মী কাউছার হত্যায় দুই ভাই আটক

১ ঘণ্টা আগে
এক দিনে সবকিছু পরিস্কার করা সম্ভব নয়: কৃষিমন্ত্রী

এক দিনে সবকিছু পরিস্কার করা সম্ভব নয়: কৃষিমন্ত্রী

২ ঘণ্টা আগে
দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

১৯ ঘণ্টা আগে

১ দিন আগে