নিজস্ব প্রতিবেদক

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক থাকছে না। এ অবস্থায় বিএনপি প্রতিটি ইউনিয়নে একক প্রার্থীকে সমর্থন দেবে। সেই লক্ষে কুমিল্লা উত্তর জেলার অধিভুক্ত দেবীদ্বার উপজেলার ১৫ টি ইউনিয়নে প্রার্থী বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে শনিবার বেলা ১১ টায় দাউদকান্দির গৌরীপুওে কুমিল্লা উত্তর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে।

এতে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ, সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, এবার দলীয় প্রতীকে ভোট হবে না। এক ইউনিয়নে বহু প্রার্থী থাকবে। দল একজনকে সমর্থন দেবে। অন্যরা নির্বাচন করতে পারবে না। বিএনপি ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান পদে নেই ১৭ বছর। এখন সময় এসেছে একক প্রার্থী করে নির্বাচন করার।
এছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি, দেবিদ্বার উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ।