• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

পূজামণ্ডপ পরিদর্শনে এনসিপির কেন্দ্রীয় নেতা নাভিদ নওরোজ শাহ্

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১৯: ৩২
logo

Photo

‎শারদীয় দুর্গাপূজার নবমীর রাতে কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন মণ্ডপে সম্প্রীতির বার্তা নিয়ে চতুর্থ দিনের মতো পরিদর্শন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা মহানগর, জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কুমিল্লার পুলিশ লাইনস্থ মহানগর এনসিপি কার্যালয়ের সামনে থেকে এই পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কার্যক্রম শুরু হয়। পরিদর্শনকালে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা, পশ্চিম জোড়কানন এবং আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ও দুর্গাপুর ইউনিয়নের পূজামণ্ডপ ঘুরে দেখেন। তারা সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও উদযাপন কমিটির সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় ধারাবাহিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ন্যাশনাল প্রফেশনালস্ অ্যালায়েন্সের আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ্।

‎বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের নাভিদ নওরোজ শাহ্ বক্তব্যে বলেন, ‘গণঅভ্যুত্থানের পর থেকে অশুভ শক্তির বিদায়ে বাংলাদেশে সনাতন ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারছে। এই দেশ বহুজাতিক ও বহুভিত্তিক সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আবহমান কাল ধরে এ দেশে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসব উদযাপন করে আসছে। শারদীয় দুর্গোৎসব যেন দেশের প্রতিটি প্রান্তে অত্যন্ত শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং আনন্দময় পরিবেশে সম্পন্ন হতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই নিরবচ্ছিন্ন তদারকি ও শুভেচ্ছা বিনিময়। পূজার এই শুভক্ষণে দর্শনার্থী ও সাধারণ মানুষ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা ট্রাফিক ভোগান্তির শিকার না হন, সেজন্য প্রতিটি মণ্ডপ এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ ও সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখা জরুরি। জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতায় এনসিপির নেতা-কর্মীরা সর্বদাই মাঠে থাকবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপি মহানগর সদস্য সচিব মাসুমুল বারী কাওসার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার কাজী জায়েদ, তানভীর হোসেন ও রাশেদুল হাসান, সদর দক্ষিণ উপজেলা এনসিপির সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন মজুমদার হেলাল, দক্ষিণ জেলা ছাত্র শক্তির আহ্বায়ক নাঈম ভূঁইয়া, মহানগর ছাত্র শক্তির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, মহানগর যুব শক্তির মুখ্য সংগঠক আয়াজ হকসহ এনসিপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা পেল কয়েকশ যাত্রী

২

পূজামণ্ডপ পরিদর্শনে এনসিপির কেন্দ্রীয় নেতা নাভিদ নওরোজ শাহ্

৩

মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

৪

মুদাফফরগঞ্জ বাজারে বোগদাদ, আইদি পরিবহন থেকে গাড়ি প্রতি দৈনিক ২৮০ টাকা চাঁদা দাবির অভিযোগ

৫

লাকসামে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত

সম্পর্কিত

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা পেল কয়েকশ যাত্রী

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা পেল কয়েকশ যাত্রী

৩৬ মিনিট আগে
মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন

২ ঘণ্টা আগে
মুদাফফরগঞ্জ বাজারে বোগদাদ, আইদি পরিবহন থেকে গাড়ি প্রতি দৈনিক ২৮০ টাকা চাঁদা দাবির অভিযোগ

মুদাফফরগঞ্জ বাজারে বোগদাদ, আইদি পরিবহন থেকে গাড়ি প্রতি দৈনিক ২৮০ টাকা চাঁদা দাবির অভিযোগ

৬ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে